মসলা ছাড়া রান্নার স্বাদ অসম্পূর্ণ থাকে। রান্নায় ঝাল, গন্ধ, রং সবই আসে মসলার কারণে। তবে অনেকেই বাড়িতে মসলা ভাজার সময় সমস্যায় পড়েন। কখনো মসলা পুড়ে যায়, কখনো গন্ধ বদলে যায়। বিশেষ করে গোটা গরম মসলা ভাজার ক্ষেত্রে সতর্ক না হলে স্বাদ ও গুণ নষ্ট হয়ে যায়। সঠিক কৌশল জানা থাকলে ঘরোয়া মসলা ভাজা সহজ হয়।
১. লবণের ব্যবহার মসলা ভাজার সময় লবণ ব্যবহারের বিষয়টি মাথায় রাখা গুরুত্বপূর্ণ। লবণ মসলার স্বাদ ও রঙের সঙ্গে প্রতিক্রিয়া করে। এক চা চামচ পরিমাণ লবণ মসলায় মিশালে তা সহজে পুড়ে যায় না। তবে লক্ষ্য রাখতে হবে, অতিরিক্ত লবণ দিলে মসলার স্বাদ ভারি হয়ে যেতে পারে এবং রান্নায় ব্যবহার করার সময় অতিরিক্ত লবণ যুক্ত হতে পারে। তাই মসলা ভাজার সময় পরিমিত লবণ ব্যবহার করা বুদ্ধিমানের কাজ।
২. পাত্র বাছাইয়ে সতর্কতামসলা সবসময় শুকনো কড়াই বা খোলায় ভাজা উচিত। পাত্রের তলা ভারী হলে তাপ সমানভাবে ছড়ায় এবং মসলা পুড়ে যাওয়ার ঝুঁকি কমে। ননস্টিক প্যান বা অ্যালুমিনিয়ামের কড়াই এ ক্ষেত্রে ভালো বিকল্প। পাতলা পাত্রে ভাজলে মসলা দ্রুত পুড়ে যেতে পারে।
৩. আঁচ নিয়ন্ত্রণে রাখুনউচ্চ আঁচে মসলা ভাজলে তা খুব দ্রুত পুড়ে যায়। প্রথমে কড়াই গরম করে নিন, তারপর আঁচ কমিয়ে মসলা ভাজুন। কম বা মাঝারি আঁচে ধীরে ধীরে ভাজলে মসলার স্বাভাবিক রং ও ঘ্রাণ বজায় থাকে।
৪. গন্ধে বুঝুন সঠিক সময়মসলা ভাজার সময় সুগন্ধ বের হতে শুরু করলে বুঝবেন যে মসলা প্রায় হয়ে গেছে। তবে খেয়াল রাখতে হবে, গন্ধ বের হলে সঙ্গে সঙ্গে কড়াই থেকে সরিয়ে বা আঁচ কমিয়ে ফেলতে হবে। অতিরিক্ত নাড়াচাড়া না করলে মসলা ঠিক সময় ভাজা হয়ে যায় এবং পোড়া গন্ধ সৃষ্টি হয় না।
৫. পরিমাণে নজর দিনমসলা ভাজার সময় পরিমাণ বুঝতে হবে। একসঙ্গে খুব বেশি মসলা ভাজলে তা সমানভাবে গরম হয় না এবং সহজে পুড়ে যেতে পারে। তাই মসলা অল্প পরিমাণে ভাজুন। বড় পরিমাণে মসলা কয়েকবার ভাগ করে ভাজলে স্বাদ এবং গুণ ঠিক থাকে। অল্প অল্প করে ভাজা হলে গরম মসলার রং এবং গন্ধ সমান থাকে।
সঠিক কৌশল মেনে মসলা ভাজলে রান্নার স্বাদ হবে আরও সমৃদ্ধ। লবণ ব্যবহার, পাত্র নির্বাচন, আঁচ নিয়ন্ত্রণ, গন্ধের প্রতি সতর্কতা এবং পরিমাণ ঠিক রাখা-এই বিষয় মনে রাখলেই মসলা আর পুড়বে না।
সূত্র: এনডিটিভি
আরও পড়ুন: রমজানে বাড়িতেই বানিয়ে নিন রেড চিলি ফ্লেক্সসেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর ট্রিক
এসএকেওয়াই/এএসএম