বিনোদন

মধ্যপ্রাচ্যের যুদ্ধে আটকা পড়েছেন শাকিবের নায়িকা, পোস্টে যা লিখলেন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকা পড়েছেন বলিউড অভিনেত্রী ও শাকিব খানের সঙ্গে ‘দরদ’ সিনেমায় অভিনয় করা নায়িকা সোনাল চৌহান। ভারতের প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করে তিনি সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে সোনাল লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি, চলমান সংকটের মধ্যে আমি দুবাইয়ে আটকা পড়েছি। ফ্লাইটগুলো বাতিল হয়েছে, ভারতে ফিরে যাওয়ার স্পষ্ট কোনো উপায় নেই। নিরাপদে দেশে ফেরার জন্য সরকারের নির্দেশনা ও সহায়তা কামনা করছি।”

মধ্যপ্রাচ্যে উত্তেজনা শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলার পর। পাল্টা জবাবে ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে। এর প্রভাবে বাহরাইন, আবুধাবি, দুবাই, কাতার ও কুয়েতে ফ্লাইট চলাচল স্থগিত হয়ে গেছে।

সোনাল চৌহান বর্তমানে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন। আন্তর্জাতিক এয়ারলাইনের ফ্লাইট বাতিলের কারণে বিমানবন্দরে আটক যাত্রীরা উদ্বেগে সময় কাটাচ্ছেন এবং জানেন না কখন পুনরায় ফ্লাইট চালু হবে।

বলিউড ও ঢাকাই সিনেমায় নিয়মিত কাজ করা সোনাল চৌহান ২০২৪ সালে প্যান ইন্ডিয়ার সিনেমা ‘দরদ’র মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক করেন। সেখানে তিনি শাকিব খান-এর বিপরীতে অভিনয় করেছিলেন।

আরও পড়ুন:ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন আলিয়া ইরানে হামলার প্রতিবাদে ট্রাম্পের কড়া সমালোচনায় হলিউড তারকারা 

এ অবস্থায় সোনাল এবং অন্যান্য আটকা পড়া যাত্রীদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য ভারত সরকারের পদক্ষেপ ও নির্দেশনার দিকে নজর রয়েছে।

এমএমএফ