লাইফস্টাইল

চায়ে এলাচ দিলে যে উপকার পাবেন

ইফতারের পর অনেকেই এক কাপ চা পান করেন। তবে চা কেবল পানীয় নয়, এটি এক ধরনের আবেগ। আর যদি সেই চায়ের সঙ্গে যুক্ত হয় এলাচের সুবাস, তবে পানীয়টি শুধু রাজকীয় স্বাদই দেয় না, বরং এটি শরীরের জন্য ঔষধি গুণও বহন করে। চায়ের সঙ্গে এর মিশ্রণ শরীর ও মন দুইয়ের জন্যই উপকারী।

হজমশক্তি বৃদ্ধি ও পেটের স্বস্তিবিশেষজ্ঞদের মতে, এলাচ চায়ের সবচেয়ে বড় উপকার হল হজমশক্তি বৃদ্ধি করা। এতে থাকা যৌগগুলো পেটের গ্যাস, অ্যাসিডিটি এবং বদহজম কমাতে সাহায্য করে। ভারী খাবারের পর এলাচ চা খেলে খাবার দ্রুত হজম হয়। বিশেষ করে ভারী খাবারের পর ইফতারে এক কাপ এলাচ চা খেলে খাবার দ্রুত হজম হয় এবং পেট হালকা থাকে।

শরীর থেকে বিষমুক্তকরণএলাচের একটি গুরুত্বপূর্ণ গুণ হল এর বিষমুক্তকরণ ক্ষমতা। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে। চায়ের সঙ্গে এলাচ মিশিয়ে পান করলে এটি মূত্রবর্ধক হিসেবে কাজ করে, কিডনির কার্যক্ষমতা বাড়ায় এবং শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে। ফলে সারাদিনের ক্লান্তি দূর হয় এবং শরীর সতেজ থাকে।

মানসিক স্বস্তি ও স্ট্রেস কমানোএলাচের মৃদু সুগন্ধ এক ধরনের আরোমাথেরাপির কাজ করে। দীর্ঘ দিনের কাজের চাপ বা মানসিক উত্তেজনার পর এক কাপ এলাচ চা খেলে মস্তিষ্কে খুশি হরমোন সেরোটোনিনের নিঃসরণ বৃদ্ধি পায়, যা স্ট্রেস হরমোন কর্টিসলকে হ্রাস করে। ফলে মন শিথিল হয় এবং মানসিক চাপ কমে।

প্রদাহবিরোধী ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণএলাচ চায়ের অ্যান্টিব্যাকটেরিয়াল ও প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে। গলা ব্যথা, কাশি বা ঠান্ডা লেগে থাকলে এলাচ চা উপকারী। এটি গলার প্রদাহ কমায়, শ্বাসপ্রশ্বাস সহজ করে। পাশাপাশি মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে, মাড়ি ও দাঁতের স্বাস্থ্য বজায় রাখে।

যেভাবে বানাবেন এলাচ চা বানাতে প্রথমে এলাচ হালকা করে গুঁড়া করুন যাতে কালো বীজ বের হয়ে যায়। বাদামের পানি বা সাধারণ পানি ব্যবহার করে এলাচ ভিজিয়ে রাখুন ১-২ মিনিট। এরপর চা পাতা দিন। দুধ দিতে চাইলে দিতে পারেন। এতে এলাচের তেল ও পুষ্টিগুণ চায়ের সঙ্গে পুরোপুরি মিশে যায় এবং স্বাদ আরও সমৃদ্ধ হয়।দিনে ১ কাপ এলাচ চা নিয়মিত পান করলে হজমের সমস্যা কমে, দেহের ভেতরের বিষাক্ত পদার্থ বের হয়, মানসিক চাপ হ্রাস পায় এবং মুখ-দাঁতের স্বাস্থ্যও ভালো থাকে। তাই ইফতারের পর এই স্বাস্থ্যকর ও সুস্বাদু পানীয়কে অন্তর্ভুক্ত করা উচিত।

সূত্র: হিন্দুস্তান টাইমস, হেলথলাইন ও অন্যান্য

আরও পড়ুন: রোজায় বেশি প্রোটিন খেলেই গ্যাস হয়, পাতে রাখুন এই খাবারগুলোইফতারে পেঁপে খাবেন না যারা

এসএকেওয়াই/এমএস