ইসরায়েলের জেরুজালেম শহরে রকেট হামলা চালিয়েছে ইরান। এছাড়া পশ্চিম জেরুজালেমে ধারাবাহিক বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।
এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া শনাক্ত করা হয়েছে। হুমকি রোধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার একজন সংবাদদাতা জানিয়েছেন, একটি ইরানি রকেট সরাসরি জেরুজালেম শহরে আঘাত হেনেছে।
এ অবস্থায় জনগণকে শেল্টারে বা আশ্রয়ে থাকার অনুরোধ জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
সূত্র: আল-জাজিরা
কেএসআর/