ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)। ডাকসুর আয়োজনে এ গায়েবানা জানাজায় কয়েকশ শিক্ষার্থী অংশ নেন।
রোববার (১ মার্চ) রাত সাড়ে দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ডাকসু ভিপি সাদিক কায়েমের ইমামতিতে এ জানাজা নামাজ সম্পন্ন হয়। জানাজা পরবর্তী ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
এসময় তারা নানান স্লোগান দেন। ‘বিশ্বের মুসলিম, এক হও এক হও’, ‘মার্কিন সাম্রাজ্যবাদ, নিপাত যাক নিপাত যাক’, ‘ইজরায়েলি সাম্রাজ্যবাদ, নিপাত যাক নিপাত যাক’, ‘ফ্রম দ্য রিভার টু সি, প্যালেস্টাইন ইউল বি ফ্রি’ সহ নানান স্লোগান দেন।
আরও পড়ুনইরানে ১২০০ বোমা ফেলে আকাশসীমা পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে কঠোর হামলা চলবে: ইরানের প্রেসিডেন্ট
বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে ডাকসু ভিপি বলেন, ঐক্যবদ্ধ না থাকায় সারা বিশ্বে মুসলমানরা আজ নির্যাতিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জায়োনিস্টরা ফিলিস্তিনে হামলা করে ধ্বংসস্তুপে পরিণত করেছে। জায়োনিস্ট এবং মার্কিন সাম্রাজ্যবাদীরা মিলে এখন ইরানে হামলা চালাচ্ছে।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য আনাস বিন মুনির প্রমুখ।
এফএআর/কেএসআর