নিভৃত নির্জনে
সংযমের এই শুভ দিনপুণ্য হবে জমা,প্রভুর কাছে হাতটি তোলচাইলে পাবে ক্ষমা।
সেহরি খেয়ে নিয়ত করশান্তি আসুক মনে,খোদাকে আজ ডাক কেবলনিভৃত নির্জনে।
হিংসা বিভেদ ছুড়বে দূরেশুদ্ধ হবে পরান,আখেরাতের মুক্তি দেবেপবিত্র রমজান।
****
পুতুল বিয়ে
ছোট্ট হাঁড়ি ছোট্ট কুঁড়িরঙিন নতুন শাড়ি,বর-কনে পিঁড়িতে বসাজমবে খেলার বাড়ি।
মাটির ছোট উনুন গড়েরাঁধছি কাদা মাটি,পুতুল-খুকির বিয়ে হবেবিছিয়ে শীতল পাটি।
সাথীরা সব আসবে ছুটেজুড়বে খুশির মেলা,সারাবেলা মোদের ঘরেপুতুল পুতুল খেলা।
এসইউ