সাদা পোশাকের সৌন্দর্যই আলাদা। পরিষ্কার, ঝকঝকে সাদা পোশাক সহজেই নজর কাড়ে। বিশেষ করে গরমকালে সুতির সাদা পোশাকের চাহিদা সবচেয়ে বেশি থাকে। তবে সাদা পোশাক পরার আগে অনেকেই একটু চিন্তায় থাকেন। কারণ সামান্য দাগ বা ময়লাও সাদা কাপড়ে খুব সহজে চোখে পড়ে। এর চেয়েও বড় সমস্যা হলো ধোয়ার পর সাদা কাপড় অনেক সময় হলুদ বা ফ্যাকাশে হয়ে যায়। তাই সাদা পোশাক পরিষ্কার ও উজ্জ্বল রাখতে কিছু নিয়ম মেনে ধোয়া জরুরি।
সঠিক তাপমাত্রার পানি ব্যবহারসাদা পোশাক ধোয়ার ক্ষেত্রে পানির তাপমাত্রা গুরুত্বপূর্ণ। সাধারণ সাদা পোশাক হালকা গরম পানিতে ধোয়া ভালো। এতে কাপড়ের তেল-ময়লা সহজে পরিষ্কার হয়ে যায়। তবে বিছানার চাদর, তোয়ালে বা সোফার কভারের মতো ভারী কাপড় গরম পানিতে ধুলে ভালো ফল পাওয়া যায়। এতে কাপড়ে থাকা জীবাণু ও দুর্গন্ধও দূর হয়।
সঠিক ডিটারজেন্ট নির্বাচনসাদা পোশাক পরিষ্কার রাখতে ভালো মানের ডিটারজেন্ট ব্যবহার করা প্রয়োজন। তবে অনেক সময় ডিটারজেন্ট ব্যবহার করার পরও কাপড় ফ্যাকাশে দেখাতে পারে। এই ক্ষেত্রে ডিটারজেন্টের সঙ্গে সামান্য বেকিং সোডা বা ভিনিগার মিশিয়ে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। এই উপাদানগুলো কাপড়ের দাগ, তেল-ময়লা এবং দুর্গন্ধ দূর করতে সাহায্য করে।
আগে দাগ পরিষ্কার করুনসাদা পোশাকে যদি কোনো দাগ লাগে, তাহলে সেটি ধোয়ার আগে আলাদা করে পরিষ্কার করা ভালো। দাগের জায়গায় বেকিং সোডা বা লেবুর রস লাগিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারেন। প্রয়োজনে ভিনিগার বা হাইড্রোজেন পারক্সাইডও ব্যবহার করা যেতে পারে। দাগ কিছুটা উঠে গেলে এরপর পোশাকটি ধোয়া উচিত। এতে দাগ পুরোপুরি পরিষ্কার হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
সঠিকভাবে শুকানোঅনেকেই সাদা পোশাক সরাসরি কড়া রোদে শুকাতে দেন, কিন্তু এতে কাপড়ের রং নষ্ট হয়ে যেতে পারে বা হলুদ ছোপ পড়তে পারে। তাই এমন জায়গায় কাপড় শুকানো ভালো যেখানে আলো ও ছায়া দুটোই আছে। এতে কাপড়ের রং ঠিক থাকে এবং কাপড়ও ভালোভাবে শুকায়।
কিছু বিষয় মনে রাখা জরুরিসাদা পোশাক কখনোই অন্য রঙের কাপড়ের সঙ্গে একসঙ্গে ধোয়া উচিত নয়। এতে অন্য কাপড়ের রং লেগে যাওয়ার ঝুঁকি থাকে। এছাড়া সাদা পোশাকে দাগ লাগলে যত দ্রুত সম্ভব তা পরিষ্কার করার চেষ্টা করা উচিত। যদি ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হয়, তাহলে মেশিনটিও পরিষ্কার রাখা প্রয়োজন।
সঠিক নিয়মে ধোয়া এবং শুকানোর অভ্যাস করলে সাদা পোশাক দীর্ঘদিন পরিষ্কার ও উজ্জ্বল থাকবে। এতে পোশাকের সৌন্দর্য যেমন বজায় থাকবে, তেমনি নতুনের মতো ঝকঝকে দেখাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আরও পড়ুন: মাছের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়বেগুনি, পেঁয়াজুর অতিরিক্ত তেল ঝরাবেন যেভাবে
এসএকেওয়াই/জেআইএম