তথ্যপ্রযুক্তি

গুগল ক্রোমে জেমিনি, ৫০টির বেশি নতুন ভাষায় চ্যাটের সুবিধা

বছরের শুরুতে গুগল তার জনপ্রিয় ক্রোম ব্রাউজারে নতুন জেমিনি-চালিত ফিচারের উদ্বোধন করেছিল। এর মধ্যে ছিল ন্যানো বানানা ইমেজ জেনারেশনসহ আরও কয়েকটি সুবিধা। এখন এই ফিচারগুলো যুক্তরাষ্ট্রের পর কানাডা, ভারত ও নিউজিল্যান্ডের ক্রোম ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে। পাশাপাশি ৫০টির বেশি নতুন ভাষার সমর্থনও এসেছে।

নতুন ভাষার মধ্যে ফ্রেঞ্চ, গুজরাটি, হিন্দি এবং স্প্যানিশ রয়েছে। জেমিনি চ্যাটবট ব্যবহার করতে চাইলে ক্রোমের উপরের ডান পাশে থাকা স্পার্কল আইকন-এ ক্লিক করতে হবে। এর পর খুলবে সাইডবার ইন্টারফেস, যেখানে ব্যবহারকারীরা অন্য কোনো ট্যাব খুলতে না চাইলেও সরাসরি জেমিনির সঙ্গে চ্যাট করতে পারবেন। সাইডবার থেকে গুগলের নিজস্ব ইমেজ জেনারেটরও ব্যবহার করা যাবে।

আরও পড়ুনবন্ধ রাখুন ৩ সেটিংস, ব্যক্তিগত তথ্য জানবে না গুগল-ফেসবুকজি-মেইলের বাল্ক মেইল পরিষ্কারের সহজ উপায়

এছাড়া জেমিনি চ্যাটবট ক্রোমে জিমেইল, ম্যাপস, ক্যালেন্ডার, ইউটিউবসহ অন্যান্য গুগল অ্যাপের সঙ্গে ইন্টিগ্রেশন সুবিধাও দিচ্ছে। যদি আপনি কানাডা, ভারত বা নিউজিল্যান্ডের বাইরে থাকেন, গুগল জানিয়েছে, ২০২৬ সালের বাকি অংশে ক্রোমে জেমিনি আরও অনেক দেশে এবং আরও অনেক ভাষায় ব্যবহারযোগ্য হবে।

ফিচারগুলো হলো-১. ন্যানো বানানা ইমেজ জেনারেশন: ব্রাউজারের ভিতরেই ছবি তৈরি করার সুবিধা।

২. জেমিনি চ্যাটবট: আলাদা ট্যাব না খুলে সরাসরি ক্রোম সাইডবারে চ্যাট করার সুবিধা।

৩. গুগলের বিভিন্ন অ্যাপের ইন্টিগ্রেশন: জি-মেইল, ম্যাপস, ক্যালেন্ডার, ইউটিউব ইত্যাদির সঙ্গে সংযোগ।

৪. ৫০টির বেশি নতুন ভাষায় চ্যাটের সুবিধা: ফ্রেঞ্চ, হিন্দি, গুজরাটি, স্প্যানিশসহ আরও অনেক ভাষায় ব্যবহার করা যাবে।

৫. স্পার্কল আইকন: সাইডবারে থাকা এই আইকন টিপে ব্যবহারকারী সহজেই সব ফিচার ব্যবহার করতে পারবেন।

সূত্র: এনগ্যাজেট

শাহজালাল/কেএসকে