আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৬ মার্চ ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

হরমুজ প্রণালি দিয়ে কোন কোন দেশের জাহাজ যেতে দিচ্ছে ইরান?যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলোর জাহাজ ছাড়া অন্য দেশের জাহাজ চলাচলের সুযোগ দেওয়া হতে পারে।

যুদ্ধে নেমে একা হয়ে যাচ্ছেন ট্রাম্প?মধ্যপ্রাচ্যে ইরানে সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ এক ভয়াবহ রূপ ধারণ করেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সচল করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধজাহাজ পাঠানোর অনুরোধ কার্যত প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্যসহ প্রধান পশ্চিমা ও এশীয় মিত্র দেশগুলো। এর ফলে আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্র এখন অনেকটাই একা হয়ে পড়ার আশঙ্কায় রয়েছে।

ট্রাম্পের হুমকি/ হরমুজ প্রণালি সচলে সাহায্য না করলে ন্যাটোর ‘ভবিষ্যৎ খুব খারাপ’ হবেইরানের সঙ্গে যুদ্ধের জেরে অবরুদ্ধ হরমুজ প্রণালি সচল করতে মিত্র দেশগুলো এগিয়ে না এলে ন্যাটোর ভবিষ্যৎ ‘খুব খারাপ’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ফিন্যান্সিয়াল টাইমস’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই কড়া বার্তা দেন।

বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেলের দামমধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে। সরবরাহ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক হওয়ার লক্ষণ না থাকায় বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম সোমবারও (১৬ মার্চ) ঊর্ধ্বমুখী।

আমিরাতে ইরানের হামলা, দুবাই বিমানবন্দর বন্ধ ঘোষণাসংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আকাশ-প্রতিরোধী ব্যবস্থা এখন ইরান থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র আর ড্রোনের হুমকি মোকাবিলা করছে। এক বিবৃতিতে বলা হচ্ছে যে, সংযুক্ত আরব আমিরাতে যে আওয়াজ শোনা যাচ্ছে, তা আসলে ক্ষেপণাস্ত্র আর ড্রোনগুলোকে সেদেশের আকাশ-প্রতিরোধী ব্যবস্থার প্রতিহত করার শব্দ।

প্রথমবারের মতো সেজ্জিল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরানইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলি ও আমেরিকান লক্ষ্যবস্তুতে তাদের ‌‘ট্রু প্রমিজ ৪’ অভিযানের ৫৪তম ধাপ শুরু করেছে। ফেব্রুয়ারির শেষের দিকে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো সেজ্জিল ক্ষেপণাস্ত্রসহ বেশ কিছু উন্নত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান।

ভারতের ‘র’ এবং আরএসএসের ওপর নিষেধাজ্ঞা চায় মার্কিন কমিশনধর্মীয় স্বাধীনতা পরিস্থিতির চরম অবনতির অভিযোগে ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ হিসেবে ঘোষণা করার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের একটি স্বাধীন সংস্থা। একই সঙ্গে, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) এবং কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)–এর বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে তারা।

এক দেশ, ৩১ যুদ্ধক্ষেত্র: ইরানের ‘মোজাইক ডিফেন্স’ কৌশলসম্প্রতি শুরু হওয়া ইরান বনাম ইসরায়েল-মার্কিন যুদ্ধে বেশ কোণঠাসা অবস্থায় পড়েছে বিশ্বের পরাশক্তি যুক্তরাষ্ট্র। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সংকটে একই অবস্থা মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েলের। ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধি, মিত্রদেশের ওপর হামলা শঙ্কা ও পারমাণবিক বোমা তৈরির অভিযোগ এনে গত ২৮ ফেব্রুয়ারি যৌথ হামলার মুখে পড়ে ইরান।

গাজায় পুলিশের গাড়ি ও শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ১১মধ্য গাজার আল-জাওয়াইদা শহরের প্রবেশপথের কাছে একটি পুলিশ যানবাহনে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। এছাড়া আরেকটি পৃথক হামলায় একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েললেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর-এর বিরুদ্ধে ‘সীমিত’ পরিসরে লক্ষ্যভিত্তিক স্থল অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েল। দক্ষিণ লেবাননে থাকা হিজবুল্লাহর ঘাঁটিগুলো এ অভিযান শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে।

কলকাতার নিউমার্কেটে নেই বাংলাদেশি ক্রেতাদের ভিড়মুসলিম সম্প্রদায়ের মানুষের দোরগোড়ায় খুশির ঈদ। তার আগে জমজমাট কলকাতার নিউ মার্কেট। এই মুহূর্তে বেচাকেনায় ব্যস্ত ক্রেতা এবং বিক্রেতারা। তবে এবারও বাংলাদেশি ক্রেতাদের অভাবে কোথাও যেন তাল কেটেছে শহরের অন্যতম এই ঐতিহ্যবাহী বাজারে।

কেএএ/এএসএম