আন্তর্জাতিক

নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ২৩, আহত শতাধিক

নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীদের চালানো একাধিক বিস্ফোরণে উত্তর-পূর্ব নাইজেরিয়ার মাইদুগুরি শহর কেঁপে উঠেছে। এতে অন্তত ২৩ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মার্চ) পুলিশের মুখপাত্র নাহুম কেনেথ দাসো এক বিবৃতিতে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে যে, এই ঘটনাগুলো সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীরা ঘটিয়েছে।

তিনি আরও বলেন, দুঃখজনকভাবে মোট ২৩ জন নিহত হয়েছেন এবং ১০৮ জন আহত হয়েছেন। তিনি জানান, স্থানীয় সময় রোববার রাত থেকে সোমবার ভোরের মধ্যে একটি সামরিক চৌকিতে হামলার পর সোমবার সন্ধ্যায় কয়েক দফা বিস্ফোরণের ঘটনা ঘটে।

টিটিএন