ঈদের আনন্দে ভরিয়ে তুলুন মোগলাই পরোটার খাস স্বাদে। নরম, গুলিয়ে-ফোলানো ও সোনালি পরোটার সঙ্গে যেকোনো মোগলাই রান্না বা চাটনি মিলিয়ে ঈদ আড্ডা হবে আরও রসালো ও স্মরণীয়। পরিবার আর বন্ধুদের সঙ্গে বসে এই মোগলাই পরোটা খেতে খেতেই ছুটবে সময় আর মুখে থাকবে হাসি ও স্বাদে মুগ্ধতা। রইলো রেসিপি-
প্রথমে একটি বড় পাত্রে ময়দা, লবণ, তেল ও ডিম নিয়ে ভালোভাবে মেখে ডো তৈরি করে নিন। এরপর সেই ডো ভেজা কাপড়ে ঢেকে অন্তত ৩০ মিনিট রেখে দিন। এবার একটি বাটিতে ডিম ফাটিয়ে নিন। তার সঙ্গে কিমা, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, ধনেপাতা, আদা-রসুন বাটা, লবণ ও মসলা ভালোভাবে মিশিয়ে নিন।
অন্যদিকে ডো থেকে একটি বল নিয়ে পাতলা করে বড় রুটি বেলুন। মাঝখানে ফিলিং ঢেলে চার দিক মুড়ে দিন। এরপর মুড়ে রাখা পরোটা তেলে দিয়ে মাঝারি আঁচে দুই দিক সোনালি করে ভেজে নিন। ব্যস তৈরি হয়ে গেলো মজার স্বাদের মোগলাই পরোটা। এবার পছন্দমতো সাইজে কেটে গরম গরম পরিবেশন করুন।
জেএস/