অতিথি আপ্যায়নে রাখুন বিফ কোরমা

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০২:৩১ পিএম, ১৭ মার্চ ২০২৬
প্রতীকী ছবি, এআই দিয়ে বানানো

অতিথি আপ্যায়নে তৈরি করুন মন ভরানো বিফ কোরমা। নরম মাংস, মসলা ও ক্রিপসি স্বাদের সঙ্গমে তৈরি এই রেসিপি যে কোনো ভোজকে করে তুলবে স্মরণীয়। সহজ কিন্তু স্বাদে সমৃদ্ধ এই কোরমা আপনার টেবিলের প্রধান আকর্ষণ হবে, যা অতিথিরা বারবার চাইবে। রইলো রেসিপি-

উপকরণ

  • মাংস ১ কেজি
  • পেঁয়াজ কুচি ২ কাপ
  • দই ১ কাপ
  • ঘি ৩-৪ চা চামচ
  • বাদাম বাটা ৩ চামচ
  • এলাচ ৩-৪টি
  • দারচিনি ৩ টুকরো
  • মরিচ ৪-৫টি

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমেই মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর সব উপকরণ দিয়ে ম্যারিনেট করুন। এবার একটি কড়াইয়ে তেল দিয়ে তাতে গরম মসলার ফোঁড়ন দিন। তারপর ম্যারিনেট করা মাংস দিয়ে অল্প আঁচে রান্না করুন। মাংস সেদ্ধর জন্য প্রয়োজনে পানি দিন। মাংস সেদ্ধ হয়ে তেল উপরে উঠে আসলে বুঝবেন আপনার কাঙ্খিত কোরমা পরিবেশনের জন্য তৈরি।

জেএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।