ঈদ মুসলিম বিশ্বের অন্যতম আনন্দের উৎসব। এটি শুধু ধর্মীয় উৎসব নয়, বরং ভালোবাসা, আনন্দ এবং সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করার বিশেষ সময়। পরিবার, বন্ধু, আত্মীয়-স্বজন এবং প্রিয় মানুষদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার অন্যতম সুন্দর উপায় হলো উপহার দেওয়া। তবে প্রিয়জনকে কী উপহার দেওয়া যায়, তা অনেক সময়ই ভাবনার বিষয় হয়ে দাঁড়ায়। একঘেয়ে চকলেট বা পারফিউমের বাইরে কিছু নতুন ও ব্যক্তিগত উপহার দেওয়া হলে তা স্মরণীয় হয়ে থাকে।
মিষ্টির বক্সমিষ্টি প্রায় সবাই প্রিয়। নিজের হাতে তৈরি সুস্বাদু মিষ্টি উপহার দেওয়া মানেই প্রিয়জনকে একটি ব্যক্তিগত ছোঁয়া দেওয়া। খেজুর, চকলেট, ঐতিহ্যবাহী মিষ্টি বা শুকনো ফল দিয়ে ছোট হ্যাম্পার তৈরি করুন। প্রাপকের নামের প্রথম অক্ষর, প্রিয় রং বা ঈদ-থিমের ছোট নকশা দিয়ে সাজিয়ে দিন। চাইলে বাদাম, ক্যান্ডি বা চকলেট বাইটসের ছোট জার বানিয়ে তাতে হাতে লেখা নোট রাখতে পারেন। নকশাদার কাগজ, কাপড় বা ছোট মসলিন ব্যাগে মুড়িয়ে দিলে সাধারণ খাবারকেও একটি স্মৃতিচিহ্নের মতো উপহার হিসেবে রূপান্তর করতে পারেন।
ঈদ কার্ড প্রযুক্তির কল্যাণে আজকাল এসএমএস, মেসেজ এবং সামাজিক মাধ্যমে ঈদ শুভেচ্ছা জানানো মানুষের মধ্যে বহুগুণ বেড়েছে। তবে ভালোবাসা ও আন্তরিকতার ছোঁয়া পেতে এখনো কোনো ডিজিটাল বিকল্প পুরোপুরি গড়ে উঠতে পারেনি।
আপনি চাইলে প্রিয়জনকে নিজের হাতে বানানো ঈদ কার্ড উপহার দিতে পারেন। এতে শুধু শুভেচ্ছা নয়, আপনার সময়, যত্ন ও সৃজনশীলতাও প্রেরিত হয়। কার্ড তৈরি করতে খুব জটিল কিছু লাগে না। রঙিন কাগজ, পেন্সিল, মার্কার, স্টিকার বা অন্যান্য ছোট সাজসজ্জার উপকরণ দিয়েই তৈরি করা সম্ভব।
হস্তনির্মিত আনুষাঙ্গিকছোট ছোট হস্তনির্মিত জিনিসও প্রিয়জনকে আনন্দ দিতে পারে। পুঁতির ব্রেসলেট, এমব্রয়ডারি করা চাবির রিং, ফ্রেন্ডশিপ ব্রেসলেট, মনোগ্রাম করা পাউচ বা হাতে আঁকা টোট ব্যাগ-এসব উপহার ঈদের সকালে প্রিয়জনকে বিশেষ অনুভূতি দেবে।
মেহেদি স্টেনসিল কিটযদি প্রিয়জন মেহেদি পছন্দ করে কিন্তু জটিল নকশা করতে পারে না, তবে তাকে স্টেনসিল এবং ছোট মেহেদি নকশা দিয়ে তৈরি ডাই কিট বানিয়ে দিতে পারেন। এতে চাঁদ, তারা বা লণ্ঠনের মতো ঈদ-থিমের নকশা থাকবে। এটি শুধু উপহার নয়, আনন্দও বাড়াবে বহুগুণ।
নিজে হাতে তৈরি ক্যান্ডেলমোমবাতি ঘরকে আলোকিত ও আরামদায়ক করে। প্রিয়জনের জন্য জারে ছোট মোমবাতি তৈরি করুন। ব্যক্তিত্ব অনুযায়ী সুগন্ধ বা রং যোগ করতে পারেন। চাইলে জারের ওপর নামের প্রথম অক্ষর, অর্ধচন্দ্র বা ছোট উক্তি খোদাই করতে পারেন।। এটি ঘরের সাজসজ্জার কাজে ব্যবহারকরাও যাবে।
স্মৃতি-ভিত্তিক উপহারস্মৃতিতে ভরা উপহার সবসময় হৃদয় ছুঁয়ে যায়। ছোট ফটো অ্যালবাম, স্ক্র্যাপবুক বা একসঙ্গে কাটানো মুহূর্ত ও মজার কথাগুলো লিখে ছোট চিরকুট সাজিয়ে দিতে পারেন।। এই ধরনের উপহার প্রমাণ করে আপনি শুধু ঈদ উদযাপন করেন না, বরং সম্পর্কের মূল্যও বোঝেন।
নিজের হাতে বানানো ঈদের উপহারের সৌন্দর্য নিহিত থাকে এর ব্যক্তিগত ছোঁয়ায়। খাবার হোক বা সাজসজ্জার জিনিস, এমন উপহার দোকান থেকে কেনা যেকোনো জিনিসের চেয়ে অনেক বেশি অর্থপূর্ণ। নিজের প্রচেষ্টা ও সৃজনশীলতা প্রিয়জনকে সত্যিই খুশি করবে এবং ঈদের আনন্দকে আরও স্মরণীয় করে তুলবে।
সূত্র: গালফ নিউজ
আরও পড়ুন:ভ্রমণে দীর্ঘমেয়াদি রোগীদের যেসব নিয়ম মানা জরুরি ঈদে বাড়ি ফেরা, নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণের টিপসএসএকেওয়াই