রোজার দিনের দীর্ঘ অপেক্ষার পর শেষ ইফতারটিকে একটু বিশেষ করে তুলতে চাইলে মেন্যুতেও আনুন ভিন্নতার ছোঁয়া। প্রতিদিনের চেনা খাবারের বাইরে হালকা, সতেজ আর স্বাদে অনন্য কিছু যোগ করলে ইফতারের আনন্দ যেন আরও বেড়ে যায়। তাজিকি ডিপ ঠিক তেমনই একটি আইটেম দই, শসা আর হার্বসের মিশেলে তৈরি এই ঠান্ডা ও রিফ্রেশিং ডিপটি শুধু স্বাদেই নয়, প্রশান্তিতেও অনন্য। এর সঙ্গে নরম লাভাশ বা যেকোনো ব্রেড মিলিয়ে শেষ ইফতারটিকে করে তুলতে পারেন জমজমাট ও ভিন্ন স্বাদের এক অভিজ্ঞতা। রইলো রেসিপি-
প্রথমে শশা ভালো করে ধুয়ে কুচি করে পানি ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে টক দই নিয়ে তাতে সব উপকরণ দিয়ে চামচের সাহায্য ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তাজিকি ডিপ। এটা রুটি, পরোটা, নান বা টার্কিশ লাভাশ ব্রেড দিয়ে খেতে পারেন।
জেএস/