সাহিত্য

শাহানাজ শিউলীর কবিতা: নারীর ঈদ

নারী তোমার ঈদ কেমন যায় খবর কি তার রাখো?সবার খুশির মাঝে তুমি নিজের ছবি আঁকো।ঘুম থেকে তাই সবার আগে নিজেই ভোরে ওঠো,সবার খাবার করতে জোগাড় রান্নাঘরে ছোটো।

ঘামে ভেজা আঁচল নিয়ে খাটো বিরামহীন,অতিথিদের আপ্যায়নে কাটে তোমার দিন।সাজটা তোমার হয় না সাজা সময়ের টানে,তবুও তোমার মলিন মুখে স্বর্গ-আভা আনে।

শাড়ির ভাঁজে লুকিয়ে রাখো নিজের গহন দুখ:রান্না করে মজার খাবার পাও বিলিয়ে সুখ।স্বপ্ন ছেড়ার পাতায় পাতায় পূর্ণ তোমার কাজ,আত্মদানে সুখ সাজিয়ে সাজো মনের সাজ।

কোরমা, পোলাও, সেমাই রেঁধে ছড়াও কত ঘ্রাণ,তোমার হাতের মায়ার টানে পাই যে ঈদের প্রাণ।নারী মানেই ঈদ আনন্দের রংতুলির ওই তুলি,তোমার খবর নিতে যেন আমরা না কেউ ভুলি।

এসইউ