আজ দেশজুড়ে পালিত হচ্ছে ঈদুল ফিতর। ত্যাগের এই মহিমায় ভক্তদের সঙ্গে খুশি ভাগ করে নিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ ও নাহিদ রানারা।
তরুণ ব্যাটার তাওহীদ হৃদয় সবার জন্য মানসিক শান্তি কামনা করে লিখেছেন, "ঈদ হোক নিরাপদ, ঈদ হোক প্রশান্তির। মহান আল্লাহর কাছে প্রার্থনা, পৃথিবীর প্রতিটি মুসলিম ভাই-বোনের অন্তরে বয়ে যাক মানসিক শান্তি।"
স্পিডস্টার তাসকিন আহমেদ বরাবরের মতোই সাবলীল। তিনি সালাম জানিয়ে সবার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। অন্যদিকে তরুণ পেসার নাহিদ রানা সুন্নতি কায়দায় শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"—যার অর্থ আল্লাহ আমাদের ও আপনাদের নেক কাজগুলো কবুল করুন।
শান্ত-শিষ্ট হাসান মাহমুদ সবার পরিবারের জন্য দোয়া চেয়েছেন, আর সাইফ হাসানের বার্তায় ছিল কৃতজ্ঞতার সুর। মাঠের লড়াই ভুলে আজ সবাই এক কাতারে, সবার চাওয়া একটাই—ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মনে।
এসকেডি/এএসএম