ঈদের ছুটি শেষে আবার যখন সবাইকে কর্মব্যস্ত জীবনে ফিরতে হয়, তখন অনেকের মনেই একধরনের খালি খালি অনুভূতি তৈরি হয়। আনন্দময় দিনগুলো হঠাৎ শেষ হয়ে গেলে মন খারাপ লাগা শুরু হয়। কোনো কাজে মন বসানো যায় না। বার বার উৎসবের কথাই মনে হয়। এই অনুভূতিকেই বলা হয় ‘পোস্টফেস্টিভ্যাল ব্লুজ’ বা উৎসব-উত্তর বিষণ্নতা।
পোস্টফেস্টিভ্যাল ব্লুজ আসলে কীউৎসবের সময়গুলো সাধারণত আনন্দ, উচ্ছ্বাস আর প্রিয়জনদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তে ভরপুর থাকে। কিন্তু এই সময় শেষ হয়ে গেলে অনেকেই একধরনের শূন্যতা অনুভব করেন। নিয়মিত জীবনে ফিরে আসাটাকে তখন বিরক্তিকর মনে হয়, এমনকি দৈনন্দিন ছোট কাজগুলোও কঠিন বলে মনে হতে পারে।
মনোবিজ্ঞানীদের মতে, উৎসব বা আনন্দঘন সময় শেষ হওয়ার পর স্বাভাবিক জীবনে ফিরতে গিয়ে যে মানসিক শূন্যতা বা বিষণ্নতা তৈরি হয়, সেটিই পোস্টফেস্টিভ্যাল ব্লুজ। এটি অনেকটা এমন, যখন কোনো অভ্যাস হঠাৎ বন্ধ হয়ে গেলে শরীর ও মন তার প্রভাব অনুভব করে।
এটি কেন হয়উৎসবের সময় আমরা আনন্দ, উত্তেজনা, সুস্বাদু খাবার ও প্রিয়জনদের সান্নিধ্যে থাকি। এ সময় মস্তিষ্ক থেকে ডোপামিন ও সেরোটোনিনের মতো ‘হ্যাপি হরমোন’ বেশি নিঃসৃত হয়। উৎসব শেষ হলে এই হরমোনের মাত্রা হঠাৎ কমে যায়, ফলে একধরনের মানসিক শূন্যতা তৈরি হয়।
বিশেষজ্ঞদের মতে, যদিও এটি কোনো আনুষ্ঠানিক রোগ নয়, তবে এই পরিবর্তন মানুষের আবেগ, আচরণ এবং শারীরিক অবস্থার ওপর প্রভাব ফেলতে পারে।
আসুন জেনে নেওয়া যাক পোস্টফেস্টিভ্যাল ব্লুজ কাটবেন যেভাবে-
ধীরে ধীরে রুটিনে ফিরুনউৎসবের দিনগুলোর অনিয়ম শরীর ও মন-দুটোর ওপরই প্রভাব ফেলে। তাই হঠাৎ করে সব কাজ শুরু না করে ধীরে ধীরে আগের রুটিনে ফিরে আসুন। ছোট কাজ দিয়ে শুরু করলে মানসিক চাপ কমে এবং কাজে আগ্রহ ফিরে আসে।
শরীরকে সক্রিয় রাখুনপ্রতিদিন কিছুটা সময় হাঁটাহাঁটি, হালকা ব্যায়াম বা যোগব্যায়াম করলে শরীরে এন্ডরফিন হরমোনের নিঃসরণ বাড়ে। এটি মন ভালো রাখতে সাহায্য করে এবং ক্লান্তি কমায়।
খাদ্যাভ্যাসে আনুন পরিবর্তনউৎসবের সময় অতিরিক্ত মিষ্টি খাওয়ার ফলে মুড সুইং হতে পারে। তাই চিনি কমিয়ে ফলমূল, প্রোটিন ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। পাশাপাশি পর্যাপ্ত পানি পান করাও জরুরি।
নিজেকে সময় দিনমন খারাপ লাগলে নিজেকে দোষারোপ না করে সময় দিন। বই পড়া, ডায়েরি লেখা বা প্রকৃতির মাঝে সময় কাটানো মানসিক প্রশান্তি এনে দেয়। গান শোনা, আঁকা বা নিজের পছন্দের কাজগুলো করলেও মন ধীরে ধীরে ভালো হয়ে ওঠে।
নতুন পরিকল্পনা করুনভবিষ্যতের জন্য ছোট কোনো ভ্রমণ, বন্ধুদের সঙ্গে আড্ডা বা নতুন কিছু শেখার পরিকল্পনা করুন। এতে আবারও আনন্দের অনুভূতি ফিরে আসবে।
যদি মন খারাপ দীর্ঘদিন ধরে থাকে বা স্বাভাবিক জীবনে প্রভাব ফেলে, তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। উৎসব শেষ হলেও জীবন থেমে থাকে না। একটু সচেতনতা আর নিজের প্রতি যত্ন নিলেই এই সময়টাকে সহজেই কাটিয়ে ওঠা সম্ভব। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, হেলথশটস
আরও পড়ুন:ঈদের পর কীভাবে ফিরবেন ফিটনেস রুটিনে ঈদের ছুটির পর অফিসে ফিরে কাজে মনোযোগ আনবেন যেভাবেএসএকেওয়াই