সাহিত্য

ইকরাম আকাশের কবিতা: প্রত্যুত্তর

আকুলতার প্রতীক্ষা যেন নির্ভীক মনোভাবস্মরণে রাখা দীর্ঘশ্বাসগুলোতেই বসবাস,কথিত লোকপ্রিয় মানুষ হয়ে উচ্ছ্বাসা কত -বিস্তীর্ণ এই সমাজে আড়ালে তোমরা পরিত্যক্ত।

সহ্য ক্ষমতার পাল্লা ভারী করে দুনিয়াবি কামাওপরকালের ইশারা না বুঝে ইহকালও হারাও !অন্যের আকুলতায় নিজেকে সাধু বানাওঅবিচারের পাহাড় ডিঙ্গিয়ে নিজেদের ঢোল পেটাও !

সাধারণেরা ভুক্তভোগী খোদা দেখছেন সব-ন্যায্যতার ভিত্তি খর্ব করে, করছো তোমরা উল্লাস জয়।দীর্ঘশ্বাসের মর্ম বুঝবে না, বুঝবে যেদিন পুড়বে সবকাল হাশরে জমা হিসেবে খোদাই দিবেন প্রত্যুত্তর।

জেএস