ক্যাম্পাস

চবিতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির সূচনা হয় ২৫ মার্চ দিবাগত রাত ১২টা ১ মিনিটে ট্রাম্পেট ও বিউগল বাজানোর মাধ্যমে। ভোরে স্বাধীনতার চেতনায় নতুন দিনের সূচনা হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর স্মৃতিস্তম্ভ চত্বর থেকে একটি র‌্যালি ক্যাম্পাস ঘুরে প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আল-আমীন ছাড়াও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি এবং বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মো. মোস্তাফিজুর রহমান/এএইচ/জেআইএম