বসের কাছে ছুটি চাওয়ার উপায়বস: তাহলে আপনি বলতে চাচ্ছেন, আশিকের খুব জ্বর হয়েছে। সে আজ অফিসে আসতে পারবে না?এপাশ থেকে: জ্বি বস!বস: আপনি কে বলছেন?এপাশ থেকে: আমার আব্বু বলছি।
****
ফেসবুক প্রেম কেমন হয়লাইলি: আমি তোমার প্রোফাইল পিকচারে হার্ট দিইনি, রাগ করেছো নাকি জান?মজনু: রাগ কেন করবো? আমি তো তোমার হার্টটাই চাই, ইমোজি নয়!লাইলি: ও হো! তাহলে রিয়েল হার্ট দিচ্ছি না, ফেসবুকেই ম্যানেজ করো!
****
নারী সম্পর্কে পুরুষ যা জানেদুই বন্ধু বয়সের ভারে নুয়ে পড়েছে। একদিন তারা সারাজীবন কী করেছে, কী পেয়েছে, জীবনের ব্যর্থতা-অর্জন নিয়ে গল্প করছে। এক বন্ধু অন্যজনকে বলছে—১ম বন্ধু: আচ্ছা বল তো, পৃথিবীর সবচেয়ে পাতলা বইয়ের নাম কী?২য় বন্ধু: জানি না তো, কোনটা?১ম বন্ধু: নারী সম্পর্কে পুরুষ যা জানে।
এসইউ