বউয়ের বুদ্ধি যখন হাঁটুতে থাকেবউ: আমি তোমার নীল শার্ট ইস্ত্রি করছিলাম, তখন শার্টটা এক জায়গায় একটু পুড়ে গেছে।স্বামী: কোনো সমস্যা নেই, আমার এরকম আরেকটি নীল শার্ট আছে।বউ: আমি জানতাম, তাই ওই শার্টের কাপড় কেটে এই পোড়া শার্টে যোগ করেছি!
****
প্রেমিক যেভাবে ভাই হয়ে যায়প্রেমিক-প্রেমিকা পার্কে বসে গল্প করছে। এমন সময় প্রেমিকার কয়েকজন বান্ধবী হাজির। এসেই প্রশ্ন করতে লাগলো—বান্ধবী: এটা কে রে?প্রেমিকা: আমার ভাই।বান্ধবী: কেমন ভাই? চাচাতো, মামাতো, খালাতো না ফুফাতো?প্রেমিকা: না, এসব কিছুই না।বান্ধবী: তাহলে কী ভাই, বলবি তো?প্রেমিকা: ও আমার ভালোবাসাতো ভাই!
****
সংসারে শান্তি বজায় রাখার উপায়এক সকালে জলিল সাহেব তার স্ত্রীকে বলছেন—জলিল সাহেব: আজকে ছুটির দিন। সপ্তাহের এই দিনটা আমি একটু শান্তিতে কাটাতে চাই। তাই তিনটা সিনেমার টিকিট কেটে আনলাম।
খুশিতে গদগদ হয়ে বললেন জলিলের স্ত্রী বললেন—স্ত্রী: সে তো ভালো কথা। কিন্তু টিকিট তিনটা কেন গো? তুমি-আমি আর কে যাবে?জলিল সাহেব: তুমি-আমি না। তুমি আর বাচ্চারা যাবে। আমি বাসায় থাকব। ঘরে শান্তি বজায় থাকবে। তাতে সংসারও সুখের হবে।
কেএসকে