জাতীয়

দিল্লির বায়ু খুবই অস্বাস্থ্যকর, ঢাকার কিছুটা উন্নতি

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ। ছুটি শেষে আজও ঢাকায় ফিরছেন অনেকে। তবে এখনো ঢাকার অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল কম। ফলে ঢাকার বায়ুর মান আজ ভালো অবস্থানে রয়েছে। অপরদিকে, ভারতের দিল্লির বায়ুর মান আজ খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

আরও পড়ুন:১৩ বছরের জানুয়ারিতে একদিনও নির্মল বাতাস পায়নি রাজধানীবাসীধুলিকণায় বিষাক্ত খুলনার বাতাসকাঠ পোড়ানোর দূষণে যুক্তরাষ্ট্রে বছরে সাড়ে ৮ হাজারের বেশি অকালমৃত্যু

তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির দূষণ স্কোর ২৪০ অর্থাৎ এখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরের কায়রো। সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

১৮ নম্বরে থাকা ঢাকার দূষণ স্কোর ৯৫ অর্থাৎ ঢাকার বায়ু মাঝারী বা ভালো মানের।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এসএনআর/এএসএম