লাইফস্টাইল

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং অলিভ অয়েল ও লেবুর শট, সত্যিই কি কাজ করে?

সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়তই নতুন নতুন ট্রেন্ড দেখা যায়। কখনো স্বাস্থ্য ভালো রাখার টিপস, কখনো ত্বকচর্চার সহজ উপায়,এই সব রিল বা ভিডিও দেখে অনেকেই তা অনুসরণ করতে শুরু করেন। সম্প্রতি তেমনই একটি নতুন ট্রেন্ড ছড়িয়ে পড়েছে, যাকে বলা হচ্ছে ‘ম্যাজিক শট’।

এই বিশেষ পানীয়টি তৈরি করা হচ্ছে খুব সহজে। এক চামচ অলিভ অয়েল ও এক চামচ লেবুর রস মিশিয়ে। অনেকেই দাবি করছেন, প্রতিদিন সকালে খালি পেটে এই মিশ্রণটি এক ঢোঁকে খেলে মাত্র সাত দিনের মধ্যেই চোখে পড়ার মতো পরিবর্তন দেখা যায়। ত্বক হয় উজ্জ্বল, চুল হয় মসৃণ, এমনকি হজমশক্তিও উন্নত হয়।

সোশ্যাল মিডিয়ায় এই পানীয় নিয়ে আলোচনা এতটাই বেড়েছে যে, অনেক নেটপ্রভাবী ও স্বাস্থ্যসচেতন ব্যক্তিরাও এর প্রশংসা করছেন। কেউ বলছেন এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, আবার কেউ দাবি করছেন এটি পেটের সমস্যা দূর করে। বিদেশ থেকে শুরু হয়ে এই ট্রেন্ড এখন দেশেও জনপ্রিয় হয়ে উঠেছে।

অলিভ অয়েল ও লেবুর গুণাগুণস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অলিভ অয়েল বিশেষ করে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল শরীরের জন্য অত্যন্ত উপকারী। এতে রয়েছে পলিফেনল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন, যা শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। পাশাপাশি এতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে।

অন্যদিকে, লেবুর রসে রয়েছে প্রচুর ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেবু শরীরকে ডিটক্স করতে সাহায্য করে এবং ত্বকের নানা সমস্যা কমাতে সহায়ক হতে পারে।

এই দুই উপাদান একসঙ্গে মেশালে তা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি মিশ্রণে পরিণত হয়। ফলে এটি শরীরের প্রদাহ কমাতে এবং বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি হ্রাসে সহায়ক হতে পারে।

সত্যিই কি খালি পেটে খাওয়া জরুরি?যদিও সোশ্যাল মিডিয়ায় খালি পেটে এই ‘শট’ খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, বিশেষজ্ঞরা বলছেন, এটি বাধ্যতামূলক নয়। নিয়মিত খাদ্যতালিকায় অলিভ অয়েল ও লেবুর রস রাখলেও একই উপকার পাওয়া সম্ভব।

বরং অনেকের জন্য খালি পেটে লেবুর রস খাওয়া অস্বস্তিকর হতে পারে, বিশেষ করে যাদের অ্যাসিডিটির সমস্যা আছে। তাই নিজের শরীরের অবস্থা বুঝে এই পানীয় গ্রহণ করাই ভালো।

যেভাবে খাবেন এই মিশ্রণএই ‘শট’ সরাসরি খাওয়ার পাশাপাশি সালাদ ড্রেসিং হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এতে স্বাদও বাড়বে, পাশাপাশি স্বাস্থ্য উপকারিতাও মিলবে।

অলিভ অয়েল ও লেবুর এই মিশ্রণ নিঃসন্দেহে পুষ্টিগুণে ভরপুর। নিয়মিত সুষম খাদ্য, পর্যাপ্ত পানি পান এবং স্বাস্থ্যকর জীবনযাপনই সুস্থ থাকার মূল চাবিকাঠি।

 সূত্র:এনডিটিভি, হেলথলাইন

আরও পড়ুন:ওজনের ওপর ইন্টারমিটেন্ট ফাস্টিং ও রোজার প্রভাব কি একইরকম ঘুমের আগে রিলস দেখার অভ্যাসে বাড়ছে উচ্চ রক্তচাপের ঝুঁকি 

এসএকেওয়াই