একাকিত্বভিড়ের ভেতরেই ধীরে ধীরে মরে গেলাম,কারও চোখে পড়েনি—আমি একা ছিলাম।
****
ক্ষুধাপ্লেটে ভাত আছে, তবু পেটে হাহাকার,ক্ষুধা জানে—সব খাবার নয় খাবার।
****
ভয়বাঘ নেই জঙ্গলে, তবু কাঁপে বন,মানবজন্তুই যথেষ্ট ভয়ংকর এখন।
****
ভালোবাসাহাতটা ধরা ছিল, মনটাও ছিল দূরে,ভালোবাসা হারায় কাছাকাছি ঘুরে।
****
শেষ কথাকবরের পাশে দাঁড়িয়ে জীবন বুঝলাম আজ,বেঁচে থাকাই ছিল সবচেয়ে বড় প্রতিবাদ।
এসইউ