লাইফস্টাইল

অ্যালার্জিতে ভুগছেন? রান্নাঘরেই আছে সমাধান

ঋতু পরিবর্তনের সময় অনেকেই হঠাৎ করে হাঁচি, নাক দিয়ে পানি পড়া, চোখ চুলকানো বা গলা খুসখুসে হওয়ার মতো সমস্যায় ভোগেন। মূলত বাতাসে ভেসে থাকা পরাগরেণু (পলেন) এসব সিজনাল অ্যালার্জির জন্য দায়ী। তবে কিছু সহজ ঘরোয়া উপায় এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে এই সমস্যার তীব্রতা অনেকটাই কমানো সম্ভব।

সম্প্রতি এক স্বাস্থ্যবিষয়ক আলোচনায় সার্টিফায়েড হোলিস্টিক পুষ্টিবিদ জ্যাকলিন জেনোভা এমন কিছু প্রাকৃতিক খাবারের কথা তুলে ধরেছেন, যেগুলো নিয়মিত খেলে সিজনাল অ্যালার্জি নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।

প্রদাহ কমাতে খাবারে সচেতনতা

অ্যালার্জির অন্যতম কারণ শরীরের প্রদাহজনিত প্রতিক্রিয়া। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় প্রদাহ-বিরোধী খাবার রাখা জরুরি। রসুন, লেবু, সবুজ শাকসবজি, প্রোবায়োটিক খাবার ও হাড়ের ঝোল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হলে অ্যালার্জির প্রভাবও তুলনামূলকভাবে কমে যায়।

প্রতিদিন খান খাঁটি মধু

প্রতিদিন এক টেবিল চামচ মধু খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন। এটি শরীরকে ধীরে ধীরে স্থানীয় পরাগরেণুর সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে। ফলে অ্যালার্জির প্রতিক্রিয়া কমতে পারে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, মধু যেন খাঁটি ও ভেজালমুক্ত হয়।

আরও পড়ুন:  জানেন রাতে আদা চা খেলে কী হয়? বুকজ্বালা? ঘরেই মিলবে সহজ সমাধান ফুসফুসে নয়, হাড়-মস্তিষ্ক-কিডনিতেও হতে পারে যক্ষ্মা কোয়ারসেটিন সমৃদ্ধ খাবার রাখুন তালিকায়

কোয়ারসেটিন নামের একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিস্টামিন নিঃসরণ নিয়ন্ত্রণে সাহায্য করে, যা অ্যালার্জির উপসর্গ কমাতে কার্যকর। ব্রকোলি, পেঁয়াজ, গ্রিন টি এবং লেবু বা কমলার মতো সাইট্রাস ফলে এই উপাদান পাওয়া যায়। এর সঙ্গে ভিটামিন সি শরীরের প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করে।

আনারসের ব্রোমেলেনের উপকারিতা

আনারসে থাকা ব্রোমেলেন নামের এনজাইম শ্বাসতন্ত্রের প্রদাহ কমাতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, এটি সাইনোসাইটিসসহ অ্যালার্জিজনিত সমস্যার উপশমে কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই নিয়মিত খাদ্যতালিকায় আনারস রাখা উপকারী।

সিজনাল অ্যালার্জি পুরোপুরি এড়ানো না গেলেও, সঠিক খাদ্যাভ্যাস ও কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করে এর প্রভাব অনেকটাই কমানো সম্ভব। নিয়মিত যত্ন আর সচেতনতা আপনাকে এই মৌসুমি সমস্যার হাত থেকে স্বস্তি দিতে পারে।

জেএস/