আইন-আদালত

বাগেরহাট-২ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এই আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছিলেন বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

বুধবার (১ এপ্রিল) সেই আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলীর একক বেঞ্চ এ আদেশ দেন।

এ আসনে জয়ী হয়েছিলেন জামায়াতের প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ। তিনি পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭০৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ জাকির হোসেন পেয়েছেন ৬৬ হাজার ৪০৯ ভোট।

এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৫৭ হাজার ৭৫৭ টি। ‘না’ ভোট পড়েছে ৬৮ হাজার ১০৬টি।

এর আগে আরও কমপক্ষে ৪৫-এর বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেছিলেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে ওই সব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে আবেদনের শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়।

এফএইচ/এসএনআর/বিএ