ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব বা যে কোনো স্থানে পানি জমে থাকলে তা মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়।
তিনি আরও বলেন, পলিথিন ব্যাগ পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এগুলো না পচে ড্রেন ও খাল বন্ধ করে দেয়, ফলে জলাবদ্ধতা বাড়ে।
যত্রতত্র ময়লা না ফেলা, নির্ধারিত স্থানে আবর্জনা ফেলা এবং পলিথিন ব্যবহার বন্ধ করতে তিনি নাগরিকদের অনুরোধ জানান।
এমইউ/এমআইএইচএস/