দেশজুড়ে

নাটোরে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নাটোরের নলডাঙ্গায় কার্যকম নিষিন্ধ আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যার দিকে অপারেশন ডেভিল হান্ট চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আইয়ুব আলী মন্ডল নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. নূরে আলম আইয়ুব আলী মন্ডলকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

রেজাউল করিম রেজা/ইএ