অর্থনীতি

৩-৪ মাসে আলফালাহর বাংলাদেশ কার্যক্রম পাচ্ছে ব্যাংক এশিয়া

পাকিস্তানভিত্তিক ব্যাংক আলফালাহ লিমিটেড বাংলাদেশে পরিচালিত তাদের কার্যক্রম দেশীয় বেসরকারি ব্যাংক এশিয়া পিএলসির কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। ব্যাংক আলফালাহর শেয়ারহোল্ডাররা প্রায় চার কোটি ৭৫ লাখ মার্কিন ডলার বা ৫৮৪ কোটি ২৫ লাখ টাকা মূল্যের প্রস্তাব অনুমোদন দিয়েছেন।

গত ২৮ মার্চ অনুষ্ঠিত ৭৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই প্রস্তাব অনুমোদন পায়। সভার কার্যবিবরণী পাকিস্তান স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া হয়েছে।

পাকিস্তান স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত কার্যবিবরণীতে বলা হয়েছে, এই লেনদেনের চূড়ান্ত মূল্য একীভূতকরণের সময় সমন্বয় অনুযায়ী পরিবর্তিত হতে পারে। লেনদেন সম্পন্ন করতে পাকিস্তানের স্টেট ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এবং দুই দেশের অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন।

ব্যাংক আলফালাহর ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশের কার্যক্রমে ব্যাংকটির কর পূর্ব মুনাফা রয়েছে ৬৬ কোটি ৫ লাখ ৯ হাজার রুপি, বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৯ কোটি ৯ লাখ ৭৩ হাজার টাকা (১ টাকা সমান ২.২৭ রুপি)।

বাংলাদেশে ব্যাংকটির মোট সম্পদ আছে ৬ হাজার ৬৯৩ কোটি ৪০ লাখ ২৯ হাজার রুপি। এর মধ্যে বিনিয়োগ আছে ১ হাজার ৯৫৫ কোটি ১৮ লাখ ৭২ হাজার রুপি, আর্থিক প্রতিষ্ঠানের দেওয়া ঋণ ৬১৩ কোটি ৬৫ লাখ ৪৯ হাজার রুপি, নিয়মিত ঋণ দেওয়া আছে ২ হাজার ৮১১ কোটি ৯২ লাখ ৪৭ হাজার রুপি, অন্যান্য সম্পদ আছে ১৩১ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার রুপি এবং নগদ ও ব্যাংকে জমা আছে ১ হাজার ১৭৪ কোটি ৭ লাখ ১৩ হাজার রুপি। খেলাপি ঋণের পরিমাণ ৭ কোটি ১ লাখ ৯২ হাজার রুপি।

আরও পড়ুনব্যবসা গুটিয়ে নিচ্ছে ব্যাংক আলফালাহ, মালিকানায় ব্যাংক এশিয়াজুনের মধ্যে ‘বাংলা কিউআর’ চালু না করলে ৩০ লাখ টাকা জরিমানাব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকাচলতি অর্থবছরের ৬ মাসেই ব্যাংকঋণ অর্ধলাখ কোটি ছাড়ালো

অপরদিকে বাংলাদেশে ব্যাংকটির মোট দায় আছে ৬ হাজার ৪৬১ কোটি ৭০ লাখ ১০ হাজার রুপি। এর মধ্যে ঋণ ১৭৭ কোটি ১৭ লাখ ২৮ হাজার রুপি, আমানত ৪ হাজার ৭৭৭ কোটি ৯০ লাখ ৯৩ হাজার রুপি, অভ্যন্তরীণ ঋণ ১ হাজার ২২৮ কোটি ৩৮ লাখ ৬১ হাজার রুপি এবং অন্যান্য দায় ২৭৮ কোটি ২৩ লাখ ২৮ হাজার রুপি। সব মিলিয়ে বাংলাদেশে ব্যাংকটির নীট সম্পদ আছে ২৩১ কোটি ৭০ লাখ ১৯ হাজার রুপি।

ব্যাংক আলফালাহর মোট কর্মী রয়েছে ১৭ হাজার ৩৮৮ জন। এর মধ্যে বাংলাদেশে সাতটি শাখায় কর্মরত রয়েছেন ১৬১ জন। ব্যাংক এশিয়ার সঙ্গে একীভূত হলে এসব কর্মীও কাজ করবেন বলে জানিয়েছে ব্যাংক এশিয়া। তবে একই স্থানে পাশাপাশি ব্যাংক আলফালাহ ও ব্যাংক এশিয়া থাকলে যে কোনো একটা রেখে অন্যটি স্থানান্তর করা হতে পারে।

পাকিস্তানভিত্তিক ব্যাংক আলফালাহর বাংলাদেশে পরিচালিত কার্যক্রম (কার্যক্রমের সম্পদ ও দায়) অধিগ্রহণের প্রক্রিয়া চলতি বছরের মধ্যে শেষ হবে। ব্যাংক এশিয়া জানিয়েছে, সঠিক সময় নির্ধারণ করা কঠিন, তবে আশা করা যায় আগামী তিন থেকে চার মাসের মধ্যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এই অধিগ্রহণ বাংলাদেশের বেসরকারি ব্যাংক খাতে বড় ধরনের এক পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।

ব্যাংক এশিয়া আন্তর্জাতিক মানের সেবা সম্প্রসারণ, ঋণ কাঠামোর পুনর্বিন্যাস ও নতুন ব্যাংককে আনার মাধ্যমে বাংলাদেশের ব্যাংকিং খাতে নতুন দিগন্ত উন্মোচনের দিকে এগোচ্ছে।

ব্যাংক এশিয়া জানিয়েছে, লেনদেনটি বাংলাদেশি টাকায় সম্পন্ন হবে। বৈদেশিক মুদ্রার লেনদেনের দায়িত্ব থাকবে বিক্রেতার ওপর। লেনদেনের দিনকার প্রচলিত বিনিময় হার (এক্সচেঞ্চ রেট) অনুযায়ী মূল্য নির্ধারণ করা হবে।

তৃতীয়বার কোনো বিদেশি ব্যাংকের বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণ

১৯৯৯ সালে যাত্রা শুরু করা ব্যাংক এশিয়া এবার তৃতীয়বার কোনো বিদেশি ব্যাংকের বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণের উদ্যোগ নিয়েছে। এর আগে কানাডার নোভা স্কোটিয়া ব্যাংক এবং পাকিস্তানের মুসলিম কমার্শিয়াল ব্যাংক তাদের বাংলাদেশ কার্যক্রম ব্যাংক এশিয়ার কাছে বিক্রি করেছিল।

আগে শ্রীলঙ্কার হাটন ন্যাশনাল ব্যাংকও ব্যাংক আলফালাহর বাংলাদেশ কার্যক্রম কিনতে আগ্রহী ছিল। পাকিস্তান ও বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের সেই কার্যক্রম মূল্যায়ন করার অনুমোদন দিয়েছিল। কিন্তু পরে হাটন ন্যাশনাল ব্যাংক তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে এই প্রক্রিয়া থেকে সরে আসে।

আরও পড়ুনএবার ব্যাংক আল-ফালাহকে অধিগ্রহণ করছে ব্যাংক এশিয়াব্যাংক খাতে কমছে আমানত প্রবৃদ্ধিব্যাংক এশিয়ায় নিয়োগ, স্নাতক পাসেই আবেদনবাংলাদেশ ব্যাংকের অধীনে নিয়োগ, ২১ বছর হলেই আবেদন

প্রক্রিয়ার অগ্রগতি ও সময়সীমা

যোগাযোগ করা হলে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সোহেল আর কে হুসেইন জাগো নিউজকে বলেন, ‘ব্যাংক আলফালাহর বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণের প্রক্রিয়া প্রায় শেষপর্যায়ে। আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং প্রয়োজনীয় সব আবেদন জমা দিয়েছি। বাংলাদেশ ব্যাংক আমাদের একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) করার পরামর্শ দিয়েছে, যা আগামী মাসে আয়োজন করা হবে।’

অধিগ্রহণ কার্যক্রম কবে শেষ হবে জানতে চাইলে সোহেল হুসেইন বলেন, ‘সঠিক সময় বলা কঠিন, তবে আশা করা যায় আগামী তিন থেকে চার মাসের মধ্যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে।’

শাখা ব্যবস্থাপনা ও কর্মী রক্ষণাবেক্ষণ

একই এলাকায় দুই ব্যাংকের শাখা থাকলে কিছু শাখা স্থানান্তর করা হতে পারে। তবে কর্মী ছাঁটাইয়ের কোনো পরিকল্পনা নেই ব্যাংক এশিয়ার।

এ ব্যাপারে ব্যাংক এশিয়ার এমডি বলেন, ‘আমরা ব্যাংক আলফালাহর কর্মীদের ধরে রাখতে চাই। অতীতেও অধিগ্রহণের ক্ষেত্রে আমরা কোনো ছাঁটাই করিনি। স্বাভাবিক নিয়মে কোনো গুরুতর অনিয়ম বা অপরাধ থাকলে ব্যবস্থা নেওয়া হবে। তবে সাধারণভাবে আমরা কমপ্লায়েন্স ও মানবসম্পদকে গুরুত্ব দিই।’

বাংলাদেশ কার্যক্রমের স্থিতিশীলতা

রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ব্যাংক আলফালাহর বাংলাদেশ কার্যক্রম স্থিতিশীল ছিল। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কৃষি ও সিএমএসএমই খাতে অর্থায়ন অব্যাহত রাখা হয়েছে।

ব্যাংক তারল্য ব্যবস্থাপনা, সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ এবং কর্পোরেট ঋণের মাধ্যমে মুনাফা ধরে রাখতে সক্ষম হয়েছে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে আইএফআরএস৯ কার্যকর করা হয়েছে। বাংলাদেশ কার্যক্রমে আইএফআরএস৯ প্রয়োগের ফলে অ-উদ্ধৃত শেয়ার বিনিয়োগ ন্যায্য মূল্যে পুনর্মূল্যায়ন করা হয়েছে।

ব্যাংক এশিয়ার কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা

সোহেল হুসেইন বলেন, ‘আমরা ঋণ পোর্টফোলিওর মান উন্নয়নে ইতিবাচক ফল পেয়েছি। দীর্ঘমেয়াদি ঋণ কাঠামো পুনর্বিন্যাস করে ঝুঁকি কমানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাচ্ছি এবং নতুন বিদেশি ব্যাংককে বাংলাদেশে আনার উদ্যোগও চালাচ্ছি।’

আরও পড়ুনব্যাংক আলফালাহকে কিনছে ব্যাংক এশিয়ালুটপাট আর টাকা পাচারে ৭-৮টি ব্যাংক অচল অবস্থায় রয়েছে: মন্ত্রীবাংলাদেশি ডেবিট-ক্রেডিট কার্ডে কোন দেশে বেশি লেনদেনএক্সিমে পদ্মা ব্যাংকের অধিগ্রহণ বাস্তবায়নে নিরীক্ষক নিয়োগ

ব্যাংক আলফালাহর বৈশ্বিক অবস্থান

পাকিস্তানভিত্তিক ব্যাংক আলফালাহ তাদের বার্ষিক সমন্বিত প্রতিবেদনে জানিয়েছে, ব্যাংকের শাখা নেটওয়ার্ক সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, বাংলাদেশ ও আফগানিস্তানে গ্রাহক, কর্পোরেট ও সরকারি প্রতিষ্ঠানের জন্য ডিপোজিট, স্বয়ংক্রিয় ব্যাংকিং এবং হোলসেল ব্যাংকিংসহ বিভিন্ন সেবা দিচ্ছে।

সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, বাংলাদেশ ও আফগানিস্তানে ব্যাংকের মোট সম্পদ বেড়ে ২৭০ বিলিয়ন রুপিতে দাঁড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ৫ শতাংশ বৃদ্ধি। একই সময়ে আমানত বেড়েছে ৭ শতাংশ এবং ঋণ বিতরণ বেড়েছে ১০ শতাংশ।

শেয়ারহোল্ডার অনুমোদন ও আইনগত প্রক্রিয়া

ব্যাংক আলফালাহর পরিচালনা পর্ষদ ২০২৫ সালে বাংলাদেশ কার্যক্রম বিক্রির অনুমোদন দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, লেনদেন একীভূতকরণ (merger) পদ্ধতিতে সম্পন্ন হবে, যেখানে ব্যাংক আলফালাহর বাংলাদেশ অপারেশন ব্যাংক এশিয়ার সঙ্গে যুক্ত হবে। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার ছাড় প্রয়োজন।

আরও পড়ুনবিশ্বব্যাংকের সহায়তায় ১১ ব্যাংকের সম্পদের মান যাচাইয়ের সিদ্ধান্তউচ্চ খেলাপির কারণে লভ্যাংশ দিতে পারবে না অর্ধেক ব্যাংক৫ ইসলামী ব্যাংক একীভূতকরণ দ্রুত শেষ করার নির্দেশক্রেডিট কার্ডে ঋণসীমা দ্বিগুণ, নেওয়া যাবে ৪০ লাখ টাকা

১৯৯৯ সালে কার্যক্রম শুরু করা ব্যাংক এশিয়া পরবর্তীতে বিদেশি কয়েকটি ব্যাংকের বাংলাদেশি কার্যক্রম অধিগ্রহণের মাধ্যমে তার ব্যবসা সম্প্রসারণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কানাডার ব্যাংক অব নোভা স্কটিয়া এবং পাকিস্তানের মুসলিম কমার্শিয়াল ব্যাংকের স্থানীয় কার্যক্রম।

অন্যদিকে, পাকিস্তানের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক ব্যাংক আলফালাহ দেশটির ২০০টিরও বেশি শহরে এক হাজারেরও বেশি শাখা পরিচালনা করে। এছাড়া ব্যাংকটির আন্তর্জাতিক উপস্থিতি রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে।

চলতি বছরের শুরুতে ব্যাংক আলফালাহ আফগানিস্তানে তাদের কার্যক্রম থেকে বিনিয়োগ প্রত্যাহারের উদ্যোগ নেয়। এই প্রক্রিয়ার জন্য পাকিস্তানের স্টেট ব্যাংক এবং আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় যাচাই-বাছাই (ডিউ ডিলিজেন্স) শুরু করার অনুমোদন দিয়েছে।

ইএআর/এমএমএআর