জাতীয়

ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করেছেন দি‌ল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদউল্লাহ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দি‌ল্লিতে এ সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়। ভারতীয় সেনাবাহিনীর ফেসবুক পেজে এ তথ‌্য জানা‌নো হয়।

ভারতীয় সেনাবাহিনী জানায়, সাক্ষাতের সময় তারা যৌথ প্রশিক্ষণের উদ্যোগসহ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। এছাড়া, তারা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় আরও গভীর সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন।

জেপিআই/একিউএফ