সাহিত্য

অবহেলাগুলো একদিন সাগর হয়ে দাঁড়াবে এবং অন্যান্য

অবহেলাগুলো একদিন সাগর হয়ে দাঁড়াবে

ভারসাম্যহীন প্রেমিক আর ফুঁটো নৌকাএকই তো কথা নাকি!অন্তত, আমি তো ভাবি তাইআমার ভাবনার কী দাম আছে?তা নেই অবশ্যতবে, অবহেলাগুলো একদিন সাগর হয়ে দাঁড়াবে।

****

১৮০ ডিগ্রি চুম্বন: ফিরে ফিরে আসি তোমারই কাছে

সারাদিন ঘুরে ফিরে ফিরে আসি তোমার আবদ্ধেজড়ো হয় বিশ্বাস, জড়িত হয় জবুথবু আলোভয় গড়িয়ে চলে যায় সমান্তরালজেগে থাকে গ্রীষ্মের জোৎস্না-আকাশ।

নর্দমায় ভেসে বেড়াচ্ছে আবর্জনা আর বর্জ্যআকাশে ভাসমান মেঘএক নয় ভেসে থাকার মানেআর বলি, ১৮০ ডিগ্রি চুম্বন মানে ভালোবাসার গল্পপাপ বলতে যাবো কিসে!

****

এককথার উত্তর চাই

আমি অতশত বুঝি না—সাফ কথা আমারতুমি ভালোবাসো কি না আমাকেএই কথার সিধে জবাব চাইআরে বাপু, আলতু-ফালতু বকবক করে লাভ নেইবলে দাও ১৮০ ডিগ্রি মোডেতুমি কি ভালোবাসো আমাকে?

আরে, তোমার সাফ কথা শুনতে চাইহ্যাঁ, নাকি না—এককথার উত্তর চাই।

এসইউ