চট্টগ্রামের কর্ণফুলী প্রেস ক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের নতুন ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংগ্রামের প্রতিনিধি নুরুল আমিন মিন্টু এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলাম।
রোববার (৫ এপ্রিল) দুপুরে আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন দৈনিক আমার দেশের প্রতিনিধি খালেদ মনছুর। সহ-সভাপতি পদে রয়েছেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোহাম্মদ বদরুল হক।
যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের চট্টগ্রামের এস এম সালাহউদ্দিন। অর্থ ও দপ্তর সম্পাদক হয়েছেন দৈনিক ইনকিলাবের মো. জাবেদুল ইসলাম। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক ভোরের বাণীর সাইফুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক হয়েছেন প্রবাসী টিভির মো. সাইফুল ইসলাম।
কমিটির কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন- দৈনিক কর্ণফুলীর এম এ কাইয়ুম, দৈনিক পূর্বদেশের মো. আয়াজ, সি প্লাস টিভির মুহাম্মদ গিয়াস উদ্দিন এবং দৈনিক আমাদের সময়ের ইকবাল বাহার।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিটির মাধ্যমে কর্ণফুলী প্রেস ক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে।
এমআরএএইচ/ইএ