আন্তর্জাতিক

সব পক্ষকেই যুদ্ধবিরতি চুক্তির শর্ত মানতে হবে: পাকিস্তানি মন্ত্রী

পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন এবং বিশেষ উদ্যোগ বিষয়ক মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির শর্ত মানার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে উল্লেখ করে, পাক পরিকল্পনামন্ত্রী সংবাদমাধ্যমটিকে বলেন, পাকিস্তান বিশ্বাস করে যে, সব পক্ষকেই যুদ্ধবিরতি চুক্তি মানতে হবে। যদি শান্তি আলোচনা ভেস্তে যায় তবে তা কোনো পক্ষের জন্যই ভালো হবে না।

আহসান ইকবাল চৌধুরী আল জাজিরাকে আরও বলেন, লেবাননে হামলার বিষয়টি নেতিবাচক পরিবেশ তৈরি করছে। সবাই এটা বোঝে যে, যুদ্ধ কোনো সমস্যার সমাধান না।

তিনি এও বলেন যে, হরমুজ প্রণালি বন্ধ থাকলে সরবরাহ শৃঙ্খল ব্যাহত হবে।

এএমএ