টানা ৪০ দিন বন্ধ থাকার পর অবশেষে খুললো পবিত্র আল-আকসা মসজিদ। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পরপরই মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মসজিদ বন্ধ করে দিয়েছিল দখলদার ইসরায়েল।
আল-আকসা বন্ধ থাকায় জেরুজালেমের মুসলিমরা এ বছর সেখানে রমজান মাসের পাশাপাশি ঈদুল ফিতরের নামাজও আদায় করতে পারেননি। তবে বুধবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ঘোষণার পর বৃহস্পতিবার ভোরে আল-আকসা থেকে অবরোধ তুলে নেয় ইসরায়েল।
এর পরপরই মুসল্লিদের ঢল নামে মসজিদটিতে।
আরও পড়ুন>>বিশ্ব যখন ইরানের দিকে তাকিয়ে, তখন ফিলিস্তিনে তাণ্ডব বাড়িয়েছে ইসরায়েলআল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
আল-জাজিরার শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ভোরে ফজরের নামাজ আদায়ে আল-আকসায় প্রবেশ করছেন বহু মুসল্লি।
مشاهد من داخل المسجد الأقصى بعد إغلاقه منذ 40 يوما من قبل سلطات الاحتلال الإسرائيلي#فيديو pic.twitter.com/Gb3vvw7HHF
— الجزيرة فلسطين (@AJA_Palestine) April 9, 2026এর আগে, গত রমজানে পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের নামাজ আদায়ে বাধা দেয় দখলদার ইসরায়েলি বাহিনী। অবরোধ ছিল ঈদের দিনও। সেদিন প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি মসজিদে প্রবেশ করতে পারেননি। বাধ্য হয়ে তারা মসজিদের প্রবেশদ্বার এবং আশেপাশের রাস্তাগুলোতে নামাজ আদায় করেন।
সূত্র: আল-জাজিরাকেএএ/