সিলেট হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মারা যাওয়া শিশুর বয়স পাঁচ মাস ২১ দিন। শিশুটির বাড়ি সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জ এলাকায়।
এ নিয়ে সিলেটে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো দুজনে।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, শিশুটি জ্বর নিয়ে ৬ এপ্রিল নগরীর শহীদ শামসুদ্দীন হাসপাতালে ভর্তি হয়। গতকাল তার অবস্থার অবনতি হওয়ায় ওসমানীর আইসিইউতে নেওয়া হয়। সেখানে রাতে তার মৃত্যু হয়।
এদিকে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে দুজন রোগী ল্যাবরেটরি পরীক্ষায় শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত বিভাগে ৩৯ জনের ল্যাব কনফার্ম কেস পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৪ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন।
আহমেদ জামিল/আরএইচ/জেআইএম