জাতীয়

দোকানের সামনে ফুটপাত দখলমুক্তের নির্দেশনা, না হলে ট্রেড লাইসেন্স বাতিল

ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিজস্ব মালিকানাধীন বা আওতাধীন বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহের সম্মুখে বা ফুটপাতে বিভিন্ন প্রকার মালামাল রাখায় বা ফুটপাত দখল থাকার কারণে জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে।

এমতাবস্থায় নিজ উদ্যোগে মালামাল অপসারণ করে ফুটপাত দখলমুক্ত করার জন্য নির্দেশনা দেওয়া হলো। অন্যথায় সংশ্লিষ্ট পক্ষের দোকানের ট্রেড লাইসেন্স বাতিলসহ বিদ্যমান আইন ও বিধি-বিধান অনুযায়ীযথাযথ প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএমএ/এমআইএইচএস