খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চান নামে এক বছরের শিশুর মৃত্যু হয়েছে। ঝিনাইদাহ থেকে এনে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (১১ এপ্রিল) এ ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক আইনুল ইসলাম নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে।তার বাড়ি ঝিনাইদহ। শনিবার সকালে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাম উপস্বর্গের পাশাপাশি শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক আইনুল ইসলাম বলেন, শুধু হামের কারণেই চানের মৃত্যু হয়েছে এমনটা নিশ্চিত না আমরা। সে নিউমোনিয়া আক্রান্ত ছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
আরিফুর রহমান/এনএইচআর/এমএস