দেশজুড়ে

নওগাঁয় ৭ কিলোমিটার খাল পুন:খনন শুরু

নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নে ৯৮ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে কালীতলা সেতু থেকে হাঁপানিয়া বাজার পর্যন্ত সাত কিলোমিটার খাল পুন: খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে ফলক উন্মোচন ও কোদাল দিয়ে খনন করে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এরপর তিনি তেঁতুলিয়া কলেজ মাঠে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন।

বর্ষাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সানোয়ার হোসেন পিন্টুর সভাপতিত্বে এসময় নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুর আলম গোল্ডেন, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, সাধারণ সম্পাদক আল কাফি তুহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল হক রতন, যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তারসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

আরমান হোসেন রুমন/এএইচ/এমএস