আন্তর্জাতিক

আলোচনা শুরু হতেই ট্রাম্পের মন্তব্য, ইরান ‘ভয়াবহভাবে হারছে’

ইসলামাবাদে আলোচনা শুরু হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান সংঘাতে ইরান ‘ভয়াবহভাবে হারছে’।

ট্রুথ সোশ্যালে দেওয়া দীর্ঘ এক পোস্টে ট্রাম্প দাবি করেন, গণমাধ্যমের সদস্যরা বলতে ভালোবাসেন যে, ‘ইরান জিতছে’, অথচ বাস্তবে সবাই জানে ‘তারা হারছে এবং খুব বড়ভাবে হারছে’।

এরপর সংঘাত চলাকালে তার প্রশাসনের করা দাবিগুলো তিনি আবারও তুলে ধরেন। তিনি লেখেন, ‘তাদের নৌবাহিনী শেষ, তাদের বিমানবাহিনী শেষ, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত নেই, রাডার ব্যবস্থা ধ্বংস, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কারখানাগুলোসহ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—তাদের দীর্ঘদিনের নেতারা আর আমাদের মধ্যে নেই, আল্লাহর প্রশংসা!’

ইরানের পক্ষ থেকে সমুদ্রে মাইন পুঁতে রাখার প্রসঙ্গ টেনে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন ‘বিশ্বজুড়ে বিভিন্ন দেশের স্বার্থে হরমুজ প্রণালি পরিষ্কার করা শুরু করেছে’।

সূত্র: বিবিসি বাংলাকেএএ/