জাতীয়

গরম বাড়ছে, সিলেটে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

সারাদেশে আজ রোববার দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ সময়ের মধ্যে সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টিও হতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১২ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, আজ সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. বাড়তে পারে, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জাগো নিউজকে বলেন, তাপমাত্রা গত দু-দিন ধরে বাড়ছে। আজও বাড়বে। বিচ্ছিন্নভাবে কিছু অঞ্চলে তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস যশোরে।

আরএএস/এমআইএইচএস