স্বাস্থ্য

মহামারি থেকে প্রজন্মকে রক্ষায় সরকার অনেক আগেই কার্যক্রম শুরু করেছে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, মহামারি থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে সরকার অনেক আগেই ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম শুরু করেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এ মহামারি থেকে পরবর্তী প্রজন্মকে সুরক্ষিত রাখতে অত্যন্ত সচেতন। জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং সার্বক্ষণিক তদারকি করছেন। মহামারি প্রতিরোধের মাধ্যমে একটি সুস্থ ও নিরাপদ প্রজন্ম গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।

রোববার (১২ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনহাম প্রতিরোধে গলিতে গলিতে প্রচারণা চালাতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, পরবর্তী প্রজন্মকে প্রাণঘাতী রোগের আক্রমণ থেকে রক্ষা করতে ৬ মাস থেকে ৫ বছর (৫৯ মাস) বয়সী শিশুদের জন্য হাম ও রুবেলার টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, ঢাকা, ময়মনসিংহ ও বরিশালসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে, যাতে শিশুদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা যায়।

এমইউ/বিএ