কোষ্ঠকাঠিন্য এখন অনেকেরই নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে। অনিয়মিত খাদ্যাভ্যাস, কম পানি পান এবং ব্যস্ত জীবনযাত্রার কারণে এই অস্বস্তিকর অবস্থা আরও বাড়ছে।
কিন্তু সুসংবাদ হলো, এ থেকে মুক্তি পেতে সবসময় ওষুধের ওপর নির্ভর করতে হয় না। ঘরে বসেই কিছু সহজ অভ্যাস ও প্রাকৃতিক উপায় মেনে চললে মিলতে পারে আরাম। চলুন জেনে নেওয়া যাক কোষ্ঠকাঠিন্য দূর করার কার্যকর ৫টি সহজ সমাধান।
খাদ্যাভ্যাসকোষ্ঠকাঠিন্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে ফাইবারের ঘাটতি। পর্যাপ্ত ফাইবার না থাকলে মল শক্ত হয়ে যায় এবং বের হতে কষ্ট হয়। ফাইবার মলে আর্দ্রতা বাড়ায়, ফলে এটি নরম থাকে এবং সহজে নির্গত হয়। তাই প্রতিদিনের খাবারে ফাইবারসমৃদ্ধ উপাদান রাখাটা জরুরি। ফলমূল, শাক-সবজি, ডাল ও হোল গ্রেইন খাবার বেশি করে খান। পাশাপাশি ওটস, আপেল ও তিসির মতো দ্রবণীয় ফাইবার মল নরম করতে সাহায্য করে। আবার গমের ভুসি ও সবুজ শাকের মতো অদ্রবণীয় ফাইবার মলের পরিমাণ বাড়িয়ে মলত্যাগকে সহজ করে তোলে।
হাইড্রেটেড থাকুনশরীরে পানির ঘাটতি হলে কোষ্ঠকাঠিন্য আরও জটিল হয়ে ওঠে। পানির অভাবে কোলন মল থেকে অতিরিক্ত তরল শোষণ করে নেয়, যার ফলে মল শক্ত হয়ে যায় এবং বের করতে কষ্ট হয়। তাই সারাদিন পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন অন্তত ৮-১০ গ্লাস পানি পান করার চেষ্টা করুন। বিশেষ করে সকালে হালকা গরম পানি খেলে মলত্যাগ স্বাভাবিক হতে সহায়তা করে।
হজম প্রক্রিয়া ঠিক রাখতে শরীরচর্চার বিকল্প নেই। নিয়মিত শারীরিক কার্যকলাপ অন্ত্রের কার্যক্রম সক্রিয় রাখে এবং মল চলাচল সহজ করে। এর জন্য ভারী ব্যায়ামের প্রয়োজন নেই। প্রতিদিন হাঁটা, হালকা স্ট্রেচিং বা যোগব্যায়াম করলেও উপকার পাওয়া যায়। নিয়মিত ব্যায়াম অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে।
টয়লেট অভ্যাস গড়ে তুলুনমলত্যাগের ক্ষেত্রেও শরীর একটি নির্দিষ্ট রুটিন অনুসরণ করতে চায়। তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে বাথরুমে যাওয়ার অভ্যাস গড়ে তুলুন, বিশেষ করে খাবারের পর। এতে শরীর ধীরে ধীরে একটি স্বাভাবিক ছন্দে অভ্যস্ত হয়ে ওঠে। তবে মলত্যাগের তাগিদ পেলেও তা দেরি করা ঠিক নয়। তাগিদ চেপে রাখলে সমস্যা আরও বেড়ে যেতে পারে।
আরও পড়ুন: ধূমপান যেভাবে নষ্ট করে আপনার হার্ট বাঙ্গি কেন খাবেন? দ্রুত প্রতিকারকিছু নির্দিষ্ট খাবার নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে ভালো ফল পাওয়া যায়। যেমন আলুবোখারা ও ডুমুরে রয়েছে প্রচুর ফাইবার ও প্রাকৃতিক উপাদান, যা অন্ত্রের গতিশীলতা বাড়ায়। এছাড়া চিয়া বীজ ও তিসির বীজ ভিজিয়ে খেলে এগুলো জেলের মতো হয়ে মলকে নরম করে, ফলে মলত্যাগ সহজ হয়।
তথ্যসূত্র: ভেরি ওয়েল হেলথ
জেএস/