টাঙ্গাইলের সাংবাদিক সমাজকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে ‘টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম, ঢাকা-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৬–২০২৮ মেয়াদের জন্য গঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে সাখওয়াত হোসেন বাদশা এবং সাধারণ সম্পাদক হিসেবে আনিসুর রহমান খান নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার (১১ এপ্রিল ২০২৬) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য সংগঠনের সাবেক সভপতি ও সাধারণ সম্পাদকগণ এবং উপদেষ্টা মণ্ডলীর সমন্বয়ে গঠিত জুরি বোর্ড তাদের নির্বাচিত করেন। পরে সভায় উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়।
১৯ সদস্যবিশিষ্ট এ কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সিনিয়র সহ-সভাপতি শেখ এনামুল হক, সহ-সভাপতি ফেরদৌস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক তোফিক অপু ও শাহনাজ পারভীন এলিস, কোষাধ্যক্ষ নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক তাবিবুর রহমান তালুকদার, নারী বিষয়ক সম্পাদক মোশরিফা খান লাকি, দপ্তর সম্পাদক ওয়ালিদ খান এবং সাংস্কৃতিক সম্পাদক সালাউদ্দিন বাদল।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ড. হারুন রশীদ, আবু মোহাম্মদ মাছানী, খোরশেদ আলম আকাশ, সুবীর কুমার নাথ, রবিউল ইসলাম, মাহাশরূপা টুবুন এবং খন্দকার আছাব মাহমুদ।
সর্বসম্মত মতামতের ভিত্তিতে গঠিত এ কমিটিতে অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয় ঘটেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন এই কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করবে এবং টাঙ্গাইলের সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এইচআর/জেআইএম