লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুলল্লাহ ইসরায়েলি বাহিনীর ওপর দুটি পৃথক হামলা চালানোর দাবি করেছে।
এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, অধিকৃত পশ্চিম তীরের তায়বেহ এলাকায় একটি সামরিক যানবাহন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে, যেখানে একটি কমান্ড দল ছিল বলে দাবি করা হয়।
অন্য এক বিবৃতিতে তারা জানায়, উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা ব্যারাকে একাধিক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আলোচনা কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি। তবে আপাতত উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি বহাল রয়েছে, যা পরিস্থিতিতে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।
ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠক ছিল ১৯৭৯ সালের বিপ্লবের পর দুই দেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সংলাপ।
বৈঠক শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র তাদের চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব দিয়েছে এবং এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ইরানের।
অন্যদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র তাদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে।
সূত্র: আল-জাজিরা
এমএসএম