অর্থনীতি

মিডল্যান্ড ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের নিয়ে ‘লিডার্স মিট’ অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংক পিএলসির সব শাখা ব্যবস্থাপকের অংশগ্রহণে ‘লিডার্স মিট’ শীর্ষক অনুষ্ঠান হয়েছে। গতকাল শনিবার (১১ এপ্রিল) এমডিবি ট্রেনিং ইনস্টিটিউটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পারস্পরিক সমন্বয় জোরদার করা, উন্মুক্ত আলোচনার মাধ্যমে মতামত বিনিময় এবং ব্যাংকের নেটওয়ার্কজুড়ে বিদ্যমান কার্যক্রম ও ব্যবসায়িক চ্যালেঞ্জসমূহ চিহ্নিত এবং সমাধানের পথ খুঁজে বের করাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ সরাসরি শাখা ব্যবস্থাপকদের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও কার্যক্রমগত বিষয়সমূহ মনোযোগ সহকারে শোনেন। ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবা উন্নয়ন ও সার্বিক কার্যক্রমগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. নাজমুল হুদা সরকার। এছাড়া সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য এবং বিভিন্ন শাখার প্রধানরা উপস্থিত ছিলেন।

মিডল্যান্ড ব্যাংক পিএলসির চেয়ারম্যান আহসান খান চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রেরণামূলক বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে টেকসই প্রবৃদ্ধি অর্জন এবং প্রাতিষ্ঠানিক উৎকর্ষতা নিশ্চিত করতে শক্তিশালী নেতৃত্ব, দলগত কাজ এবং ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংককে দেশের ১ নম্বর ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

‘লিডার্স মিট’ শাখা ব্যবস্থাপকদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। যেখানে তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করতে, সমস্যাবলি তুলে ধরতে এবং উন্নয়নমূলক প্রস্তাব উপস্থাপন করতে পেরেছেন। আলোচনায় ব্যাংকের ব্যবসার প্রবৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং শাখা ও ব্যবস্থাপনার মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ উদ্যোগটি মিডল্যান্ড ব্যাংকের নেতৃত্ব উন্নয়ন, উন্মুক্ত যোগাযোগ বৃদ্ধি এবং সার্বিক ব্যবসায়িক উৎকর্ষতা অর্জনের প্রতি ধারাবাহিক প্রতিশ্রুতিরই প্রতিফলন।

এমএমকে