প্রবাস

স্বাধীনতার আগমন

রাত পোহালেই ভোর হবেএকটি নতুন সূর্য উঠবে আকাশে,পঞ্চান্ন বছর আগের সেই প্রভাতের মতোযেখানে রক্তের ভেতর থেকে জন্ম নিয়েছিল একটি দেশ।

এই মাটির গন্ধে আছে ইতিহাস,ধানক্ষেতে শিশির ভেজা স্বপ্ন,নদীর জলে ভেসে আসেঅসংখ্য অশ্রু আর অগণিত হাসির গল্প।

মানুষগুলো সহজ, তবু গভীর,তাদের চোখে ক্লান্তি, তবু আশার আলো,গ্রামের পথে হাঁটলে শোনা যায়বাউল গানের ভাঙা সুরে স্বাধীনতার ডাক।

সবুজের বুক চিরে লাল সূর্য ওঠেজাতীয় পতাকার রঙে মিশে থাকে ভালোবাসা,এই পতাকা শুধু কাপড় নয়এটি আমাদের আত্মার পরিচয়।

সঙ্গীতে বাজে ইতিহাসপ্রতিটি সুরে প্রতিধ্বনি তোলে মুক্তির গান,ভালোবাসা এখানে কেবল মানুষে মানুষে নয়এটি মাটির সাথে, নদীর সাথে, আকাশের সাথে এক অদ্ভুত বন্ধন।

প্রকৃতি এখানে কথা বলেকখনো কাশফুলে, কখনো বর্ষার বৃষ্টিতে,কখনো শিউলির গন্ধে ভোরের আলোয়স্বাধীনতার স্মৃতি জেগে ওঠে নীরবে।

আমরা সেই মানুষযারা হারিয়ে গিয়েও খুঁজে পায় নিজেদের,যারা ভেঙে পড়েও দাঁড়ায় আবারএকটি পতাকার নিচে, এক সুরের টানে।

যেখানে নতুন প্রজন্ম প্রতিবাদ করতে জানেজানে, প্রয়োজনে সবকিছু ভেঙে চুরমার করতেপারে নতুন করে লিখতে এক নতুন সংবিধানযেখানে সুশাসন প্রতিষ্ঠার কথা লেখা থাকবে,থাকবে না অবিচার, অন্যায় আর বৈষম্যের ছায়াসকলেই মিলে গড়িব দেশ, স্বাধীন সোনার বাংলাদেশ।

রাত পোহালেই আবার মনে পড়েস্বাধীনতা কোনো শেষ নয়, এটি একটি শুরু,যেখানে প্রতিটি হৃদয় প্রতিজ্ঞা করেদেশকে ভালোবাসার, নতুন করে গড়ার।

এই আমার বাংলাদেশমানুষ, মাটি, সংস্কৃতি আর ভালোবাসার এক অমলিন নাম,যেখানে প্রতিটি ভোরে নতুন করে জন্ম নেয়স্বাধীনতার আগমন।

রহমান মৃধা, গবেষক ও লেখক, প্রাক্তন পরিচালক, ফাইজার, সুইডেনrahman.mridha@gmail.com

এমআরএম