ঢাকার দোহারে পদ্মা নদীতে ডুবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের আবরার তাজুয়ার নির্ঝর (১৮) ও আহমেদ হাসান (২০)।মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার মৈনটঘাট এলাকায় নদীতে গোসল করতে নেমে ডুবে যান তারা। পরে বিকেল সাড়ে ৫টার দিকে ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।নির্ঝর রাজধানীর উত্তরা ও আহমেদ হাসান সাইন্সল্যাব এলাকার বাসিন্দা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, অর্থনীতি বিভাগের ১৪ জন শিক্ষার্থী দোহারে বেড়াতে গিয়ে পদ্মায় গোসল করতে নামেন। তাদের মধ্যে ১২ জন উপর উঠতে পারলেও দুইজন নিখোঁজ হন। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।বঙ্গবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা সারোয়ার খান বলেন, ‘নদীতে প্রবল স্রোত ছিল। তবুও খুব অল্প সময়ের মধ্যে আমরা অভিযান চালিয়ে দুই ছাত্রের মরদেহ উদ্ধার করতে পেরেছি।’বিএ