বিনোদন

ট্রেলার লিকে শাপে বর ব্যাটমান-সুপারম্যানের

সুপারম্যান ও ব্যাটমান ফ্যানদের কাছে যাকে বলে একেবারে ‘মেঘ না চাইতে বৃষ্টি’। সময়ের আগেই মুক্তি পেয়ে গেছে ‘সুপারম্যান ভার্সেস ব্যাটমান’-এর ট্রেলার। না! শুভমুক্তি নয়, আসলে ফাঁস হয়ে গেছে বহু প্রতীক্ষিত এই ছবির ট্রেলার। আর এতেই বেজায় চটেছেন ওয়ার্নার ব্রাদার।২০ এপ্রিল প্রকাশিত হওয়ার কথা থাকলেও তার আগেই ১৬ তারিখে ইন্টারনেটের বিভিন্ন সাইটে চলে আসে ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান’-এর ট্রেলর।তবে ট্রেলার ফাঁস হয়ে যাওয়ার পর, ওয়ার্নার ব্রার্দার ও পরিচালক জ্যাক স্নাইডার ট্রলরের এইচ ডি ভার্সন রিলিজ করেছে। মনে করা হচ্ছে, মুভি থিয়েটারের কর্মীরা যখন এই সিনেমার ছবি ও শব্দ পরীক্ষা করে দেখছিলেন, তখনই মুভির অংশটি রেকর্ড করে নেওয়া হয়েছে।ফাঁস হয়ে যাওয়া ট্রেলারটির শুরুতে যে অংশটি রয়েছে তা প্রকৃত অর্থে ছবির শেষের অংশ। তাছাড়া ট্রেলারে যে ক্যাপশন দেখা গেছে, তা পর্তুগিজ ভাষায় লেখা। জানাজানি হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে ইউটিউব থেকে ট্রেলারটি বন্ধ করে দেওয়া হয়েছে।যদিও ছবির ট্রেলারটি লিক হয়ে যাওয়া ছবির পরিচালক, অভিনেতা-অভিনেত্রীরা রেগে আগুন। কিন্তু সিনেপ্রেমীদের মধ্যে এই ট্রেলার ভালোই প্রভাব ফেলেছে। আর শাপে বর ব্যাটম্যান, সুপারম্যানের কাছে৷ কেননা হু হু করে বাড়ছে ট্রেলারের দর্শক সংখ্যা। আখেরে লাভবান হচ্ছেন ছবির পরিচালক, প্রযোজক।একে/আরআইপি