জাতীয়

চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দর স্বাভাবিক

চট্টগ্রামের শাহ আমানত ও কক্সবাজার বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

ঘূর্ণিঝড় মোরা দুর্বল হওয়ার পর মঙ্গলবার দুপুর ২টা থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট চলাচল শুরু হয়েছে। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির।

তিনি জানান, ঘূর্ণিঝড়ের কারণে মঙ্গলবার সকাল থেকে সব ধরনের উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ বন্ধ করে দেয়া হয়। যা দুপুর ২টা পর্যন্ত কার্যকর ছিল।

কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মহন্ত জাগো নিউজকে বলেন, ঘূর্ণিঝড়ের কারণে স্ক্যানিং মেশিনসহ যেসব প্রয়োজনীয় যন্ত্রপাতি সরিয়ে রাখা হয়েছিল, সেগুলো পুনরায় স্থাপন করা হয়েছ।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় মোরার কারণে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছিল।

আরএম/জেডএ/এএইচ/পিআর