আইন-আদালত

র‌্যাবের চেকপোস্টে হামলার চেষ্টা : প্রতিবেদন ২৭ আগস্ট

রাজধানীর খিলগাঁওয়ে র‌্যাবের চেকপোস্টে বিস্ফোরক নিয়ে অনুপ্রবেশের চেষ্টায় নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ জুলাই) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলাম নতুন এ দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৮ মার্চ রাজধানীর খিলগাঁওয়ের শেখের জায়গায় মোটরসাইকেলে এক যুবক বিস্ফোরক নিয়ে র‌্যাব-৩ এর চেকপোস্টে অনুপ্রবেশের চেষ্টা করেন। এ সময় চেকপোস্টে থাকা র‌্যাব সদস্যদের গুলিতে তিনি নিহত হন।

ওই ঘটনায় খিলগাঁও থানায় র‌্যাব-৩ এর ডিএডি কাজী হাসানুজ্জামান বাদি হয়ে ‘অজ্ঞাতনামা’ আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।

জেএ/এমএমজেড/পিআর